ভেঙে পড়ার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলে বার্তা পাঠান পাইলট, কী বলেছিলেন?

দুর্ঘটনার ঠিক আগে, বিপদের ইঙ্গিত পেয়ে বিমানের পাইলট সুমিত সাভারওয়াল নিকটবর্তী এটিসিতে একটি সংকেত পাঠিয়েছিলেন। এর কয়েক মুহূর্ত পরেই বিমানটি বিধ্বস্ত হয়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ দুর্ঘটনা! গত দেড় দশকে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা ঘটল ভারতে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১ টা থেকে ২ টোর মধ্যে গুজরাতের আহমেদাবাদে বিমান বন্দরের খানিকটা দূরেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার ১১ বছরের পুরোনো বোয়িং বিমান। যার মধ্যে ছিলেন ২৪২ জন যাত্রী। তাঁদের সবারই মৃত্যুর আশঙ্কা রয়েছে। যাত্রীদের মধ্যে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। বিমানটি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু আকাশে ওড়ার কিছুক্ষন পরেই দুর্ঘটনাটি ঘটে। প্রায় ৬২৫ ফুট উচ্চতা থেকে ভেঙে পড়ে বিমানটি। ভেঙে পড়তেই আগুন ধরে যায়। যার ফলে চারপাশের স্থানীয় বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়। এখনও পর্যন্ত ৫০ জনের দেহ উদ্ধার হয়েছে। আর ১৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বর্তমানে উদ্ধারকারী দল জোরকদমে উদ্ধারকার্য চালাচ্ছে। ঘটনার খবর পেয়েই দুর্ঘটনাস্থল উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এখনও দূর্ঘটনার কারণ জানা যায়নি। এদিকে, বিমান দুর্ঘটনা সম্পর্কে অনেক ধরণের তথ্য প্রকাশ্যে আসছে। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, দুর্ঘটনার ঠিক আগে, বিপদের ইঙ্গিত পেয়ে বিমানের পাইলট সুমিত সাভারওয়াল নিকটবর্তী এটিসিতে একটি সংকেত পাঠিয়েছিলেন। এর কয়েক মুহূর্ত পরেই বিমানটি বিধ্বস্ত হয়। বিমান দুর্ঘটনার পর ডিজিসিএ বিস্তারিত তথ্য দিয়েছে।

জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার B787 বিমানটি, আহমেদাবাদ থেকে গ্যাটউইক যাচ্ছিল। (AI-171) টেকঅফের পরেই বিধ্বস্ত হয়। বিমানটিতে মোট ২৪২ জন ছিলেন, যার মধ্যে ২ জন পাইলট এবং ১০ জন কেবিন ক্রু ছিলেন। এই বিমানটি ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল চালাচ্ছিলেন, যখন তার সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার। বিমানটি দুপুর ১.৩৯ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দরের রানওয়ে ২৩ থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের সঙ্গে সঙ্গেই এটি নিকটতম এটিসিতে “মে ডে” কল দিয়েছিল, যার অর্থ হল, পাইলট যদি আগে বুঝতে পারে তাঁর বিমান শীঘ্রই দুর্ঘটনার সম্মুখীন হতে চলেছে, তখন সে এটিসিকে ‘May day’ বলে একটি সংকেত পাঠায়। এক্ষেত্রে আজও বিপদের আশঙ্কা পেয়ে পাইলট নিকটতম এটিসিতে “মে ডে” কল দিয়েছিল। কিন্তু এরপরে বিমানটি আর কোনও কল দেয়নি। উড্ডয়নের কয়েক সেকেন্ড পরেই বিমানটি বিমানবন্দর প্রাঙ্গণের বাইরে পড়ে যায়। বিস্ফোরণে পুরো ধ্বংস হয়ে যায়। দুটি অংশ দুদিকে ছিটকে পড়ে। তবে কোনও যাত্রীর বেঁচে থাকার আশঙ্কা নেই।

May Day কল কী?

যে কোনও ফ্লাইটে, ‘মেডে কল’ হল একটি জরুরি বার্তা, যা পাইলট যখন বুঝতে পারেন বিমানটি গুরুতর সমস্যায় পড়তে চলেছে এবং যাত্রী বা ক্রুদের জীবন ঝুঁকি রয়েছে। যেমন বিমানের ইঞ্জিন বিকল হয়ে যাওয়া, বিমানে আগুন ধরে যাওয়া, মাঝ আকাশে সংঘর্ষের আশঙ্কা, অথবা হাইজ্যাকিংয়ের মতো পরিস্থিতি। এই কলের মাধ্যমে, যেকোনও পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) এবং কাছাকাছি বিমানগুলিকে সতর্ক করে যে বিমানটির তাৎক্ষণিক সাহায্যের প্রয়োজন। বিমানের রেডিওতে তিনবার বলা হয় – “মে ডে, মে ডে, মে ডে” যাতে এটি স্পষ্ট হয় যে এটি কোনও রসিকতা নয় বরং একটি বাস্তব সংকট। তথ্য অনুযায়ী, মেডে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম সেই বিমানটিকে অগ্রাধিকার দেয় এবং জরুরি অবতরণের অনুমতি দেয়। রানওয়ে পরিষ্কার করা, অ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেড প্রস্তুত রাখার মতো সমস্ত সম্পদ ব্যবহার করে। ‘মেডে’ শব্দটি এসেছে ফরাসি শব্দ “মেইডার” থেকে, যার অর্থ “আমাকে সাহায্য করুন”। এটি লক্ষণীয় যে যদি পরিস্থিতি খুব গুরুতর না হয় তবে উদ্বেগের বিষয় হয়, তবে পাইলট প্যান-প্যান ডাকেন, যা ‘মেডে’র চেয়ে কম গুরুতর বলে বিবেচিত হয়।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের