এয়ার কানাডার বিমানে বোমাতঙ্ক, ছড়িয়েছে উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের বিমানে বোমাতঙ্ক। এবার এয়ার কানাডার দিল্লি-টরন্টোগামী  বিমানে এল বোমা হামলার হুমকি। মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিট নাগাদ দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের (ডিআইএএল) অফিসে এই বোমা হামলার হুমকিটি আসে। আর সেখানে লেখা ছিল দিল্লি-টরন্টো এয়ার কানাডা বিমানের মধ্যে রয়েছে বোমা।

এই নিয়ে এক উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘সুরক্ষা প্রোটোকল অনুসরণ করে পুঙ্খানুপুঙ্খভাবে বিমান পরিদর্শন করা হয়েছে। সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। তবে এই ঘটনা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।‘  বলা বাহুল্য, বিগত কয়েক দিন ধরেই বিমানে বোমা হুমকি দিয়ে ইমেল আসছে।  আর তাতেই ব্যাহত হচ্ছে বিমান পরিষেবা। তবে কারা এই বোমা হুমকির সঙ্গে যুক্ত রয়েছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, গত ১ জুন ইন্ডিগো বিমানে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল আসে। সেই হুমকি লেখা ছিল, বিমানের মধ্যে বোমা রাখা রয়েছে। যেকোন মুহূর্তে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে। আর তাতে ছড়িয়ে পড়ে উত্তেজনা।  এই ঘটনার পর তড়িঘড়ি মুম্বাই বিমানবন্দরে নামে ইন্ডিগোর বিমান। এই ঘটনার পর ফের  বিমানে এল বোমা হামলার হুমকি।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ