পুঞ্চে বায়ুসেনার কনভয়ে হামলা জঙ্গিদের, নিহত এক জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: লোকসভা ভোটের তৃতীয় দফার ৭২ ঘন্টা আগে জম্মু-কাশ্মীরের পুঞ্চেতে বায়ু সেনার কনভয়ে হামলা চালাল জঙ্গিরা। হামলায় ভারতীয় বায়ু সেনার এক জওয়ান শহিদ হয়েছেন। আহত হয়েছেন আরও চার জওয়ান। শনিবার ঘটনাটি ঘটেছে সানাইগ্রামে। হামলাকারীদের পাকড়াও করতে গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা রক্ষীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুঞ্চের শাহশিটার কাছে ভারতীয় বায়ু সেনার ঘাঁটিতেই ফিরছিলেন জওয়ানরা। সুরনকোটের সানাই গ্রামের কাছে বায়ু সেনার কনভয় লক্ষ্য করে আচমকাই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। কনভয়ে থাকা দুটি গাড়ি লক্ষ্য করে ঝাঁকে-ঝাঁকে গুলি ছুটে আসে। আর আচমকা গুলিবৃষ্টির মধ্যে পড়ে গিয়ে হতচকিত হয়ে যান বায়ু সেনার জওয়ানরা। জঙ্গিদের গুলিতে আহত হন পাঁচ বায়ুসেনা জওয়ান। হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় রাষ্ট্রীয় রাইফেলস বাহিনীর সদস্যরা। আহত পাঁচ জওয়ানকে এয়ারলিফট করে উধমপুরের বায়ু সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, চিকি‍ৎসাধীন অবস্থায় এক জওয়ান মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। বাকি একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্য তিন জওয়ান সঙ্কটমুক্ত। হামলার খবর পেয়েই ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা রক্ষীরা। হামলাকারী জঙ্গিদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে। পাশাপাশি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে বিশেষ অভিযান চালাতে ভারতীয় বায়ু সেনার গরুড় ফোর্সকেও প্রস্তুত রাখা হয়েছে। এদিন ভারতীয় বায়ু সেনার কনভয়ে জঙ্গি হামলার পরে ফের একবার কাশ্মীর থেকে জঙ্গিদের নির্মূল করার দাবি কতটা অসাড় তার প্রমাণ মিলল।

 

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের