মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা যাত্রীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বেনজির কাণ্ড মুম্বই বিমানবন্দরে। একই রানওয়েতে আচমকাই মুখোমুখি দুই বিমান। তবে মুখোমুখি হলেও সংঘর্ষ এড়ানো গিয়েছে। বরাতজোরে রক্ষা পেয়েছেন যাত্রীরা। তবে ওই ঘটনা ফের একবার অসামরিক বিমান পরিবহন ক্ষেত্রের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে।

সূত্রের খবর, ‘মঙ্গলবার রাত ১০টা নাগাদ মুম্বই বিমানবন্দরে শিলিগুড়ি থেকে আসা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি অবতরণের পর রানওয়েতেই দাঁড়িয়েছিল। ঠিক সেই সময়েই মুম্বই থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি ওই রানওয়ে থেকে উড়ানের প্রস্তুতি নিতে শুরু করে। এক সময়ে দুটি বিমান মুখোমুখি অবস্থায় চলে আসে। মুম্বই থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই৮১৬ (AI816)ছিল বড় আকারের (ওয়াইড-বডি) বোয়িং ৭৭৭-৩০০ ইআর (Boeing 777-300 ER) বিমান। আর শিলিগুড়ি থেকে আসা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট এআইএক্স১৫৪৭ (AIX1547)-টি অপেক্ষাকৃত ছোট আকারের (ন্যারো-বডি) বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ (Boeing 737 MAX 8) বিমান। সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়াতে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের নির্দেশে এয়ার ইন্ডিয়ার বিমানটি তার উড়ান  প্রক্রিয়া (টেক-অফ রান) মাঝপথে বাতিল করে।’

 

এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, এয়ার ট্রাফিক কন্ট্রোলারের নির্দেশ পাওয়ার পরই মুম্বই থেকে দিল্লিগামী ফ্লাইট এআই৮১৬-এর দায়িত্বে থাকা ক্রু সদস্যরা উড়ান প্রক্রিয়া স্থগিত রাখেন এবং বিমানটিকে পার্কিং বে-তে ফিরিয়ে নিয়ে যান। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা নির্ধারিত কার্যপদ্ধতি অনুযায়ী বিমানটির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পাশাপাশি, ওই বিমানটির যাত্রীদের দ্রুত তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।

‘আগে দিতে হবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ’, নাগরিকত্ব মামলায় বার্তা সুপ্রিম কোর্টের

‘কান টানলেই মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

এসআইআর ফর্ম পূরণ করতে এসে গণধর্ষণের শিকার বিধবা মহিলা, ৪ জনের বিরুদ্ধে FIR দায়ের

নরওয়েতে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন ইমতিয়াজ কন্যা ইদা

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!