সান ফ্রান্সিসকো থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে আরশোলা, অপরিচ্ছন্নতার অভিযোগ

সোমবার (৪ অগস্ট) সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বই যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার AI180 ফ্লাইটে দুটি যাত্রীর সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে বিমান সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের সংবাদের শিরোনামে এয়ার ইন্ডিয়ার বিমান! আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর এয়ার বিমানে উঠতে রীতিমতো ভয় পাচ্ছেন যাত্রীরা। তার মধ্যে এয়ার ইন্ডিয়াকে নিয়ে নানা সময় নানারকম অভিযোগ উঠছে। এবার এয়ার ইন্ডিয়ার বিমানে আরশোলা খুঁজে পেল এক যাত্রী। সোমবার (৪ অগস্ট) সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বই যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার AI180 ফ্লাইটে দুটি যাত্রীর সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে বিমান সংস্থা। যেখানে যাত্রীদের আরশোলার শিকার হতে হয়েছিল। স্বাভাবিকভাবেই অপরিষ্কারের অভিযোগ তুলেছে যাত্রীরা। এমনকী একটি বা দুটি নয়, বেশ কয়েকটি ছোট আরশোলা দেখা গিয়েছে। কলকাতায় যাত্রাবিরতির সময় বিমানের দুই যাত্রী প্রথমে ছোট আরশোলা গুলোকে লক্ষ্য করেন। দুই যাত্রী অভিযোগ করার পর তাঁদের আলাদা আলাদা আসনে স্থানান্তরিত করা হয়। এবং কলকাতায় বিমানটি যাত্রাবিরতির সময় বিমানটি গভীরভাবে পরিষ্কার করা হয়।

এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র বলেন, “সান ফ্রান্সিসকো থেকে মুম্বই হয়ে কলকাতাগামী ফ্লাইটের যাত্রাপথে দুজন যাত্রী কয়েকটি ছোট আরশোলার উপস্থিতি দেখে বিরক্ত হন। আমাদের কেবিন ক্রুরা তৎক্ষণাৎ সাড়া দিয়ে কেবিনের অন্য আসনে দুই যাত্রীকে স্থানান্তরিত করে, যেখানে তারা পরে আরামদায়ক বোধ করেন। কলকাতায় ফ্লাইটের নির্ধারিত জ্বালানি স্টপের সময়, আমাদের গ্রাউন্ড ক্রুরা সমস্যাটি সমাধানের জন্য তাৎক্ষণিকভাবে পরিষ্কার প্রক্রিয়া পরিচালনা করে। এরপর বিমানটি মুম্বইয়ের উদ্দেশ্যে সময়মতো রওনা দেয়। আমাদের নিয়মিত ধোঁয়া অপসারণ প্রচেষ্টা সত্ত্বেও, স্থলপথ দিয়ে কখনও কখনও পোকামাকড় বিমানে প্রবেশ করতে পারে।”

পাশাপাশি বিমান সংস্থা আশ্বাস দিয়েছে যে, ‘উৎস খুঁজে বের করার এবং কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়নের জন্য একটি বিস্তৃত তদন্ত চলছে।যাত্রীদের যে কোনও অসুবিধার জন্য আমরা আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী।’ তবে এই প্রথম নয়, গতকালই ৩ অগস্ট সিঙ্গাপুর থেকে চেন্নাইগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI349, যা যাত্রার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে কয়েক ঘন্টা সময় নিয়েছিল। এই অপ্রত্যাশিত ব্যাঘাতের কারণে যাত্রীদের সম্ভাব্য সকল সুবিধা দেওয়া হয়েছিল। এবং যাত্রীদের যত তাড়াতাড়ি সম্ভব চেন্নাইতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। একই দিনের শুরুতে, ভুবনেশ্বর থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI500-এ যাত্রীরা অপ্রত্যাশিত ব্যাঘাতের সম্মুখীন হন কারণ বিমান সংস্থাটি একটি প্রযুক্তিগত সমস্যার কারণে পরিষেবা বাতিল করে। বিমান সংস্থাটি বাতিলের কারণ হিসেবে মাটিতে অস্বাভাবিক কেবিন তাপমাত্রা উল্লেখ করেছিল।

‘আমাকে উত্য়ক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন