বোমা হামলার হুমকি, আন্দামানের নির্জন দ্বীপে জরুরী অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

শুক্রবার সকালে বোমা হামলার হুমকি পেয়েছে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। যার পরপরই আন্দামানের নির্জন দ্বীপে জরুরি অবতরণ করা হয় ফ্লাইটটিকে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। বিমান দুর্ঘটনায় নিহতদের ঝলসানো দেহ এখনও উদ্ধার চলছে। এর মাঝে আবারও খবরের শিরোনামে এয়ার ইন্ডিয়ার বিমান। শুক্রবার সকালে বোমা হামলার হুমকি পেয়েছে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। যার পরপরই আন্দামানের নির্জন দ্বীপে জরুরি অবতরণ করা হয় ফ্লাইটটিকে। এয়ার ইন্ডিয়ার বিমান টি থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী নয়াদিল্লি যাচ্ছিল। তখনই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-379-এ বোমা হামলার হুমকি পায় পাইলট, যার পর বিমানটিকে জরুরি অবতরণ করতে হয়। ফুকেট বিমানবন্দরের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। জরুরি প্রক্রিয়া অনুসরণ করেই সমস্ত যাত্রীকে বিমান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিমানটিতে ১৫৬ জন যাত্রী ছিলেন।

ফ্লাইট ট্র্যাকার Flightradar24 জানিয়ে ছে, বিমানটি শুক্রবার সকাল ৯:৩০ (০২৩০) তে ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল, কিন্তু ২০ মিনিটের উড্ডয়নের পর, বিমান টিকে আন্দামান সাগরের চারপাশে ঘুরিয়ে ১১:৩৮ মিনিট নাগাদ ফুকেট বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। তবে পরে প্রাথমিক অনুসন্ধানের পরে, কর্মকর্তারা সংশ্লিষ্ট এয়ার ইন্ডিয়ার বিমানের ভিতরে কোনও বোমা খুঁজে পাননি। এরপর বিমানটিকে ছেড়ে দেওয়া হয়। গতকাল গুজরাতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হওয়ার একদিন পরেই ঘটনাটি ঘটল। যেখানে ২৪২ জনের মধ্যে ২৪১ জন মারা যান। একজন যাত্রী বেঁচে গিয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১:৩৮ মিনিটে আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI171 উড্ডয়ন করে এবং বিমানবন্দর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে দুপুর ১:৪০ মিনিটে বিধ্বস্ত হয়।

বিমানের পিছনের অংশটি বিজে মেডিকেল কলেজের মেসের উপর পড়ে, যার ফলে ভবনটির ব্যাপক ক্ষতি হয়। মেসে বিপুল সংখ্যক মেডিকেল এবং নার্সিং শিক্ষার্থী আহত ও নিহত হন। এই দুর্ঘটনায় ২৪ জন মেডিকেল ও নার্সিং শিক্ষার্থীও মারা গেছেন এবং কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এইভাবে, এই বিমান দুর্ঘটনায় মোট ২৬৫ জন মারা গিয়েছেন। তাদের মধ্যে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা বিজয় রূপানিও ছিলেন, যিনি তার মেয়ে এবং স্ত্রীর সঙ্গে দেখা করতে লন্ডন যাচ্ছিলেন। তিনিও এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মারা যান। এদিকে আজ পঞ্জাবের পাঠানকোটেও জরুরি অবতরণ করাতে হয়েছে ভারতীয় বায়ুসেনার একটি চপারকে। এম১৭ সিরিজের অ্যাপাচে হেলিকপ্টারকে অবতরণ করানো হয়েছে। এই জরুরি অবতরণে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের