বিমানে প্রস্রাবের ঘটনা সামাল দিতে ব্যর্থ কর্মীরা, ক্ষুব্ধ এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান

বিবৃতি দিয়ে ক্ষোভের কথা জানালেন সংস্থার চেয়ারম্যান এন চন্দ্রশেকরণ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্ল: মাঝ আকাশে যাত্রীর গায়ে এবং কম্বলে প্রস্রাবের ঘটনা এয়ার ইন্ডিয়ার কর্মীরা সামাল দিতে ব্যর্থ বলে স্বীকার করে নিল টাটা সন্স। সংস্থার চেয়ারম্যান এন চন্দ্রশেকরণ রবিবার বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন, – যেভাবে এই ঘটনার মোকাবিলা করার প্রয়োজন ছিল, এয়ার ইন্ডিয়ার কর্মীরা সেভাবে সামাল দিতে পারেনি। কর্মীদের উচিত ছিল, আরও দ্রুততার সঙ্গে ওই ঘটনাকে সামাল দেওয়া। তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, তাঁর বিমানসংস্থার কর্মীদের আরও সক্রিয় হওয়া উচিত ছিল। কর্মীদের এই ব্যর্থতায় তিনি রীতিমতো অসন্তুষ্ট।  

লিখিত বিবৃতিতে চেয়ারম্যান চন্দ্রশেকরণ জানিয়েছেন, গত ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমান AI102-তে  যে ঘটনা ঘটেছে এবং ওই ঘটনায় আমার সংস্থার কর্মীরা যেভাবে সামাল দিয়েছে, তাতে আমি রীতিমতো ক্ষুব্ধ। আমি মনে করি, আমার সংস্থার কর্মীদের আরও সক্রিয় হওয়া উচিত ছিল। আরও দ্রুত পদক্ষেপ করার প্রয়োজন ছিল। আমার ব্যক্তিগত অভিমত, ওই ঘটনা ঠিকঠাক সামাল দিতে পারেনি আমার বিমান সংস্থার কর্মীরা। এই ধরনের ঘটনা আগামীদিনে যাতে না ঘটে, সে দিকে তিনি লক্ষ্য রাখার জন্য সংস্থার কর্মীদের সতর্ক করা হচ্ছে। গত দুটি ঘটনা তারা যেভাবে সামাল দিয়েছে, আগামীদিনে যদি এই ধরনের কোনও ঘটনা ঘটলে তা আরও দ্রুত ও মসৃণভাবে সামাল দিতে হবে। এয়ার ইন্ডিয়ার মতো দেশের একটি প্রাচীন বিমানসংস্থার মর্যাদা ও ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। 

আরও পড়ুন বিমানে প্রস্রাব কাণ্ডে অভিযুক্ত গ্রেফতার

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা