Shiv Linga
Maha Shivratri

এই মুহূর্তে

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বারামতীতে অজিত পাওয়ারের শেষকৃত্য, উপস্থিত থাকবেন মোদি-শাহ

নিজস্ব প্রতিনিধি: বুধবার (২৮ জানুয়ারী) মহারাষ্ট্রের বারামতীতে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন  উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার । বিমান অবতরণের চেষ্টা করার সময় দুর্ঘটনাটি ঘটে।  অজিত পাওয়ার, পাইলট ক্যাপ্টেন সুমিত কাপুর, কো-পাইলট শাম্ভবী পাঠক, বিমান পরিচারিকা পিঙ্কি মালি এবং ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বিদিপ যাদব নিহত হন। এই ঘটনাটি দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এনসিপিতে তৈরি হয়েছে রাজনৈতিক শূন্যতা ।  মহারাষ্ট্র সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বারামতিতে সম্পন্ন হবে অজিত পাওয়ারের শেষকৃত্য। উপস্থিত থাকবেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।   

বিমান দুর্ঘটনার পর, এনসিপি-এসপি প্রধান শরদ পাওয়ার, এনসিপির কার্যকরী সভাপতি প্রফুল্ল প্যাটেল, রাজ্য এনসিপি সভাপতি সুনীল তাতকারে এবং রাজ্যের মন্ত্রী হাসান মুশরিফ মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে শ্রদ্ধা জানাতে বারামতির বিদ্যা প্রতিষ্ঠানে পৌঁছেছেন।  বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অধীনে পরিচালিত AAIB দুর্ঘটনার তদন্ত করছে।  আজ সকাল ১১ টায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অজিত পাওয়ারের শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর রাজনৈতিক দুর্গ বারামতিতে।  পাওয়ারের মরদেহ বিদ্যা প্রতিষ্টান মাঠে রাখা হয়েছে যাতে মানুষ  শেষ শ্রদ্ধা জানাতে পারেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সহ বেশ কয়েকজন  শীর্ষ নেতার শেষকৃত্যে যোগ দেওয়ার কথা রয়েছে। পাওয়ারের পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। তাঁর এই আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। 

আরও পড়ুন: অজিত পাওয়ারের শেষকৃত্য কবে?‌ তাঁর স্মরণে বারামতীতে স্মৃতিস্তম্ভ নির্মিত হবে

বারামতীতে অজিত পাওয়ারের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের কথাও বলা হচ্ছে। ইতিমধ্যেই মহারাষ্ট্র সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। আর তখন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। বুধবার মহারাষ্ট্র জুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং সমস্ত সরকারি অফিস বন্ধ ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সারা দেশের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। এই বিমান দুর্ঘটনাটি একটি লিয়ারজেট ৪৫ এর সঙ্গে সম্পর্কিত বলে জানা গিয়েছে। যা বারামতী বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছিল। যেখানে মোট পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ট্রেনের বিলাসবহুল কোচেই বন্যপ্রাণী পাচার! উদ্ধার ৩১১টি কচ্ছপ

‘‌হাইকমান্ড যা বলবে আমি তা মেনে নেব’‌, কর্নাটকে ক্ষমতার লড়াইয়ের মধ্যে বার্তা সিদ্দারামাইয়ার

ইটভাটায় মেশিনে ঢুকে গেল শরীর, ভিনরাজ্যে মৃত্যু বাংলার শ্রমিকের

নৃশংসতার ৭ বছর, শহীদ জওয়ানদের শ্রদ্ধা উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করছে বিজেপি!‌ উত্তরবঙ্গে নয়া গেরুয়া ছক

পুলওয়ামা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ