একাধিক টেবিল ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: হাইওয়ে তৈরি হয় গাড়ি ছুটবে বলে। কিন্তু সেই হাইওয়ে যদি শুকোতে লাগে বিশাল বিশাল পাখা, তাহলে অবাক হওয়াই স্বাভাবিক। ঘটনাটি শুনে অনেকেই প্রথমে ভেবেছিলেন, নিশ্চয়ই মজা করা হচ্ছে। কিন্তু না, বাস্তবেই এমন দৃশ্য সামনে এসেছে। সেই ভিডিও শেয়ার করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রোলের বন্যা।

উত্তরপ্রদেশের কোটি কোটি টাকা ব্যায়ে নির্মিত লখনউ-কানপুর এক্সপ্রেসওয়েকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার একটি অংশ শুকানোর জন্য বিশাল আকারের একাধিক পাখা লাগানো হয়েছে। এই ভিডিও শেয়ার করে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন। এক্স-এ ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘এটাই বিজেপির অগ্রগতির নতুন ঢেউ।’ তিনি ব্যঙ্গ করে আরও লেখেন, ‘মাত্র কিছুদিন আগে উদ্বোধন হওয়া একটা রাস্তারই মেরামত প্রয়োজন, আর সেই মেরামত করা অংশ দ্রুত শুকানোর জন্য ফ্যান ব্যবহার করা হচ্ছে। এটাও হাস্যকর। মাত্র ২-৩ সপ্তাহের মধ্যেই ভেঙে পড়া একটা এক্সপ্রেসওয়েতে গাড়ি চালানোর ঝুঁকি কে নেবে?’ সেই সঙ্গেই তিনি ‘অটল প্রোগ্রেস-ওয়ে’ প্রকল্প নিয়েও প্রশ্ন তোলেন। 

 

প্রসঙ্গত,  প্রবল  বৃষ্টির পর সম্প্রতি  লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ের একাধিক অংশে গর্তের ছবি সামনে আসে। যেখানে দেখা যায়,  কোথাও রাস্তার উপরিভাগ উঠে যায়, কোথাও আবার জল জমে যান চলাচলে সমস্যা তৈরি হয়। এরপরই মেরামতির কাজ শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই মেরামতির অংশ হিসেবেই রাস্তা দ্রুত শুকানোর জন্য শক্তিশালী ফ্যান ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে।    

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি