বিস্ফোরণে জড়িয়েছে নাম, ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে চরম পদক্ষেপ

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিয়ানা: রাজধানী লালকেল্লায় বিস্ফোরণের তদন্তে কার্যত কেঁচো খুঁড়তে গিয়ে কেউটের হদিশ মিলেছে। বিস্ফোরণে পরোক্ষভাবে জড়িয়েছে পড়েছে হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের ‘সাধু’ হিসাবে প্রমাণ করতে উঠেপড়ে লেগেছেন। তবে খুব একটা লাভ হচ্ছে না। বরং বড়সড় শাস্তির মুখে পড়ল। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ইউনিভার্সিটিজের (এআইইউ)তরফে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সদস্য পদ রদ করা হয়েছে।

এদিন এআইইউয়ের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘সংবাদমাধ্যমে যে সমস্ত খবর প্রকাশিত হচ্ছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সন্দেহজনক। সেখানকার পরিস্থিতিও স্বাভাবিক নয়। তাই বিশ্ববিদ্যালয়টির সদস্যপদ স্থগিত রাখা হল। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও ভাবেই এআইইউ’র নাম ব্যবহার করতে পারবেন না। সেই সঙ্গে আল ফালাহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে তাদের ওয়েবসাইটে থাকা এআইইউ-র লোগো অপসারিত করতে হবে।’

দেশের বিশ্ববিদ্যালয়গুলির সর্বভারতীয় সংগঠনের পাশাপাশি আল-ফালাহ বিশববিদ্যালয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে শিক্ষা মন্ত্রকের অধীনস্ত ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিশন কাউন্সিল বা ‘ন্যাক’। নিজেদের ওয়েবসাইটে ভুয়ো তথ্য দিয়ে পড়ুয়াদের বিভ্রান্ত করার অভিযোগ ওঠায় আল-ফালাহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ ধরানো হয়েছে। অভিযোগ, আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ন্যাকের অনুমোদনের মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে। নোটিশে এই বিষয়ে কৈফিয়ত চাওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। পাশাপাশি ফরিদাবাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। খতিয়ে দেখা হচ্ছে তাদের আয়ের উৎস। উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় রাজধানী দিল্লির লালকেল্লার কাছে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ১৩ জন।

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…