তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তৃণমূল কংগ্রেসে আর থাকছেন না বিদ্রোহী সাংসদরা।  লোকসভায় ‘আলাদা ব্লক’ হিসাবে স্বীকৃতিও নিচ্ছেন না। পরিবর্তে উত্তর-পূর্ব ভারতের এক ‘অস্তিত্বহীন’ দল ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’তে যোগ দিচ্ছেন। আজ রবিবার (১৪ জুন) লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করে এ কথা জানিয়ে এসেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়-দেব-সায়নী ঘোষরা।

.সম্প্রতি পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে ভরাডুবির পরেই তৃণমূল কংগ্রেসে মুষলপর্ব শুরু হয়। প্রথমেই বিদ্রোহ ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বব মানতে অস্বীকার করেন ৬০ বিধায়ক। শুধু তাই নয়, সিপিআইএম থেকে আসা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধায়করা দলের নির্দেশ অমান্য করে নিজেদের তরফ থেকে পরিষদীয় দলনেতা-মুখ্য সচেতক নির্বাচিত করে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুকে চিঠি দেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং শিউলি সাহারা জানিয়ে দেন, ‘মমতাকে আর দলনেত্রী হিসেবে চাইছেন না।’  বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূল কংগ্রেসের সাংসদরা মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। আর ওই বিদ্রোহের নেতৃত্ব দেন মমতার একদা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কাকলি ঘোষ দস্তিদার ও শতাব্দী রায়। তাদের সঙ্গে সামিল হন দীপক অধিকারী ওরফে দেব, সায়নী ঘোষ, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, ইউসূফ পাঠানরা। শুক্রবার পর্যন্ত বিদ্রোহী শিবিরে ১৯ সাংসদ ছিলেন। শনিবার (১৩ জুন) মমতাকে ছেড়ে বিক্ষুব্ধ শিবিরে নাম লেখান সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো দীর্ঘদিনের মমতা ঘনিষ্ঠ।

গত কয়েকদিন ধরেই বিদ্রোহী তৃণমূল সাংসদরা বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করে চলছিলেন। প্রথমে লোকসভায় তৃণমূলের আলাদা গোষ্ঠী হিসেবে স্বীকৃতি পাওয়ার কথা জানিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার-শতাব্দী রায়রা। এমনকি আগামিকাল সোমবার (১৫ জুন) লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করে আলাদা গোষ্ঠীর স্বীকৃতি দেওয়ার দাবি জানানোর পরিকল্পনাও ছিল। রবিবার (১৪ জুন) বিকেলেই বিদ্রোহী সাংসদরা বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাংলোতে গিয়ে বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের গোন্ডার সাংসদ নিশিকান্ত দুবেও।

ততক্ষণে পরিস্থিতির নাটকীয় পট পরিবর্তন ঘটে গিয়েছে। বিকেলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি পৌঁছে দেন কীর্তি আজাদ ও সাগরিকা ঘোষ। ওই চিঠিতে লোকসভার অধ্যক্ষকে তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক আর্জি জানান-‘তৃণমূল একটি অখণ্ড রাজনৈতিক দল। আইনতও তৃণমূল একটিই। কোনও গোষ্ঠীকে স্বীকৃতি দেবেন না।’ ওই চিঠির পরেই রণকৌশল বদল করেন তৃণমূলের বাগী সাংসদরা। তড়িঘড়ি দেখা করেন লোকসভার অধ্যক্ষের সঙ্গে। সূত্রের খবর, তৃণমূলের বিদ্রোহী ব্লকের ২০ জন সাংসদ লোকসভার অধ্যক্ষকে জানান, ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’ (এনসিপিআই) সামিল হচ্ছেন তাঁরা। তবে এনডিএ’কে সমর্থন করবেন।’

নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী, ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’ ২০২২ সাল থেকে অস্বীকৃত রাজনৈতিক দল হিসাবে নথিবদ্ধ রয়েছে। ২০২৩ সালে ত্রিপুরার বিধানসভা নির্বাচনে লড়েছিল দলটি। ধলাই জেলার চৌমানু এবং উনকোটি জেলার কৈলাসহর ও আমবাসা কেন্দ্রে লড়েছিল দলটি।

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের 2১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে