মিলল স্বস্তি, তেলঙ্গানা হাইকোর্টে জামিন পেলেন আল্লু অর্জুন

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: শেষ পর্যন্ত মিলল স্বস্তি। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে তেলগু সুপারস্টার আল্লু অর্জুনের জামিন মঞ্জুর করল তেলঙ্গানা হাইকোর্ট। ফলে আপাতত জেলে যেতে হচ্ছে না ‘পুষ্পা-২’ নায়ককে। উল্লেখ্য, এদিন দুপুরেই গত ৪ ডিসেম্বর সন্ধ্যা থিয়েটারে পদপিষ্টের ঘটনায় এক মহিলার মৃত্যুর ঘটনায় আল্লুকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দুপুরেই তেলঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জনপ্রিয় তেলগু নায়ক। দীর্ঘ শুনানি শেষে ৫০ হাজার টাকার বন্ডে চার সপ্তাহের জন্য আল্লুর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন বিচারপতি।

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা-২’ ইতিমধ্যেই বক্স অফিসে সুনামি তুলেছে। মুক্তির আগে থেকেই দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানার ছবি নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছিল। আর ছবি ঘিরে ভক্তদের উন্মাদনাই কাল হল তেলগু সুপারস্টারের। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে আয়োজন করা হয়েছিল ছবির বিশেষ প্রিমিয়ারের। আর ওইদিন ছবি দেখতে ভিড় উপচে পড়েছিল প্রেক্ষাগৃহের সামনে। ‘পুষ্পা-২’ দেখার জন্য উপস্থিত হয়েছিলেন আল্লুর হাজার হাজার ভক্ত। ভিড় নিয়ন্ত্রণে পুলিশকে মৃদু লাঠিচার্জও করতে হয়েছিল। আর তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ছেলেকে বাঁচাতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যান রেবতী নামে এক মহিলা। গুরুতর জখম হন আরও একাধিক দর্শক। ওই ভয়াবহ দুর্ঘটনার পরেই রেবতীর পরিবারকে এককালীন ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন আল্লু অর্জুন। যদিও মৃত্যুর পরিবর্তে ওই টাকা নিতে রাজি হয়নি রেবতীর পরিবার। বরং চিক্কদাপল্লী থানায় প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ, অনুষ্ঠানের আয়োজক এবং অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়ের করে পুলিশ। হায়দরাবাদের পুলিশ কমিশনার আগেই জানিয়েছিলেন, ‘পুষ্পা-২’ ছবির পদপিষ্টের ঘটনায় আল্লু অর্জুন-সহ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

গ্রেফতারির হাত থেকে বাঁচতে এফআইআর খারিজের আর্জি জানিয়ে তেলঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আল্লু অর্জুন। কিন্তু হাইকোর্টের তরফ থেকে কোনও রক্ষাকবচ পাননি তিনি। এদিন সকালেই বাড়ি থেকে গ্রেফতার করা হয় ‘পুষ্পা-২’ নায়ককে। গ্রেফতার করে সোজা নিয়ে যাওয়া হয়েছে চিক্কদাপল্লী থানায়। আর আল্লুর গ্রেফতারির খবর পেয়েই ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন তাঁর অনুরাগী ও ভক্তরা। আদালতে পেশের আগে কঠোর নিরাপত্তায় ‘পুষ্পা-২’ নায়ককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পরে আদালতে পেশ করা হয়। পুলিশের আইনজীবী সওয়ালে দাবি করেন, ‘৪ ডিসেম্বর আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। আরও বহু মানুষের প্রাণ যেতে পারত।’ পাল্টা সওয়ালে অর্জুনের আইনজীবী দাবি করেন, ‘২ দিন আগেই পুলিশকে বিশেষ প্রিমিয়ারের বিষয়ে জানানো হয়েছিল। কিন্তু পুলিশ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেনি।’ দুপক্ষের সওয়াল জবাব শেষে বিচারক তেলগু সুপারস্টারকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশের গ্রেফতারিকে চ্যালেঞ্জ দুপুরেই তেলঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ ‘পুষ্পা-২’ নায়ক। জরুরি শুনানিতে অর্জুনের আইনজীবী দাবি করেন, ‘শুধুমাত্র শোরগোল ফেলে দেওয়ার জন্যই জনপ্রিয় তেলগু তারকাকে গ্রেফতার করা হয়েছে। পদপিষ্টের যে ঘটনা ঘটেছে, তাতে কোনও ভাবেই  আল্লু অর্জুনকে দায়ী করা যায় না।’ বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘রইস’ ছবির বিশেষ শোয়ে ঘটে যাওয়া পদপিষ্টের ঘটনায় হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মন্তব্যকেও হাতিয়ার করেন তিনি।

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা