সন্ধ্যা থিয়েটার পদপিষ্টের ঘটনায় আল্লু অর্জুনকে জেরা শুরু

হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্টের মামলায় আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তেলগু সুপারস্টার আল্লু অর্জুনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্টের মামলায় আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তেলগু সুপারস্টার আল্লু অর্জুনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। ইতিমধ্যেই অভিনেতা হায়দরাবাদের চিক্কদাপল্লী থানায় পৌঁছেছেন। এবং সকাল ১১ টা থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। সূত্রের খবর, এসিপি রমেশ এবং সিআই রাজুর তত্ত্বাবধানে আল্লু অর্জুনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই সময়ে, আল্লু অর্জুনের সঙ্গে তাঁর আইনজীবী অশোক রেড্ডিও রয়েছেন। জানা গিয়েছে, আল্লু অর্জুনকে একাধিক প্রশ্ন করা হবে! যার মধ্যে রয়েছে, গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ম্যানেজমেন্ট আল্লু অর্জুনকে আগেই ভিড়ের বিষয়ে সতর্কতা জারি করেছিল? বা তাঁকে সন্ধ্যা থিয়েটারে আসতে না করা হয়েছিল কিনে? পুলিশের ক্লিয়ারেন্স ছিল না তিনি কি জানেন? তিনি কি ঘটনার দিন, সন্ধ্যা থিয়েটারের প্রিমিয়ার শোতে উপস্থিত হওয়ার অনুমতি পেয়েছিলেন? যদি অনুমতি থাকে তাহলে তাঁকে অনুমতির একটি কপি দেখাতে হবে! এছাড়া ঘটনার দিন আল্লু অর্জুনের জনসংযোগ দল কি পুলিশের কাছ থেকে ছাড়পত্র নিয়েছিল? বা ঘটনার দিন অভিনেতাকে সন্ধ্যা থিয়েটারের আশেপাশের পরিস্থিতি সম্পর্কে জানিয়েছিল তাঁর জনসংযোগ দল? আর ঘটনার দিন অভিনেতার সঙ্গে ক’টা বাউন্সার ছিল? এ সকল প্রশ্ন করা হবে অভিনেতাকে। আল্লু অর্জুন জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই চিক্কদাপল্লী থানায় পৌঁছেছেন। এসিপি রমেশ কুমার এবং ডিসিপি সেন্ট্রাল জোন পদদলিত মামলায় আল্লু অর্জুনকে জিজ্ঞাসাবাদ করবেন। এর আগে আল্লু অর্জুনের বাড়ির বাইরে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছিল। তাঁর বাড়িতেও ব্যারিকেড দেওয়া হয়।

সূত্রের খবর, ‘পুষ্পা-২’ ছবির নায়কের অন্তর্বর্তী জামিন বাতিলের আর্জি জানিয়ে আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তেলঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। আর আল্লুর জামিন বাতিলের অস্ত্র হিসাবে ঘটনার দিন সন্ধ্যা থিয়েটারের সিসিটিভি ফুটেজ ব্যবহৃত করা হতে পারে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, জামিনের ক্ষেত্রে হাইকোর্টের দেওয়া শর্ত লঙ্ঘন করে আল্লুর সাংবাদিক সম্মেলনের বিষয়টিও উচ্চ আদালতের নজরে আনার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। আর আজ সন্ধ্যা থিয়েটারে মহিলার পদপিষ্টের ঘটনায় জেরার জন্য ‘পুষ্পা’ আল্লুকে থানায় হাজিরা দিতে হল। আল্লু অর্জুনের থানায় হাজিরা দেওয়ার আগে থেকেই অভিনেতার সমস্ত নিরাপত্তা জোরালো করা হয়। আল্লু অর্জুন, তার নিরাপত্তা দল এবং থিয়েটার ম্যানেজমেন্টের বিরুদ্ধে অপরাধমূলক হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছিল। প্রেক্ষাগৃহের মালিক, মহাব্যবস্থাপক ও নিরাপত্তা ব্যবস্থাপককে ৮ ডিসেম্বর গ্রেফতার করা হয়েছিল।

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা-২’ ইতিমধ্যেই বক্স অফিসে সুনামি তুলেছে। মুক্তির আগে থেকেই দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানার ছবি নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছিল। আর ছবি ঘিরে ভক্তদের উন্মাদনাই কাল হয়েছিল তেলগু সুপারস্টারের। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে আয়োজন করা হয়েছিল ছবির বিশেষ প্রিমিয়ারের। আর ওইদিন ছবি দেখতে ভিড় উপচে পড়েছিল প্রেক্ষাগৃহের সামনে। ‘পুষ্পা-২’ দেখার জন্য উপস্থিত হয়েছিলেন আল্লুর হাজার হাজার ভক্ত। ভিড় নিয়ন্ত্রণে পুলিশকে মৃদু লাঠিচার্জও করতে হয়েছিল। আর তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ছেলেকে বাঁচাতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যান রেবতী নামে এক মহিলা। গুরুতর জখম হন আরও একাধিক দর্শক। ওই ভয়াবহ দুর্ঘটনার পরেই রেবতীর পরিবারকে এককালীন ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন আল্লু অর্জুন। যদিও মৃত্যুর পরিবর্তে ওই টাকা নিতে রাজি হননি রেবতীর পরিবার। বরং চিক্কদাপল্লী থানায় প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ, অনুষ্ঠানের আয়োজক এবং অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়ের করে পুলিশ। হায়দরাবাদের পুলিশ কমিশনার আগেই জানিয়েছিলেন, ‘পুষ্পা-২’ ছবির পদপিষ্টের ঘটনায় আল্লু অর্জুন-সহ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সন্ধ্যা থিয়েটারের পদপিষ্টের ঘটনায় গত ১৩ ডিসেম্বর সকালে বাড়ি থেকে গ্রেফতার করা হয় ‘পুষ্পা-২’ নায়ককে। গ্রেফতার করে সোজা নিয়ে যাওয়া হয় চিক্কদাপল্লী থানায়। পরে আদালতে পেশ করা হয়। সওয়াল-জবাব শেষে বিচারক তেলগু সুপারস্টার আল্লু অর্জুনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশের গ্রেফতারিকে চ্যালেঞ্জ দুপুরেই তেলঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন ‘পুষ্পা-২’ নায়ক। জরুরি শুনানিতে অর্জুনের আইনজীবী দাবি করেন, ‘শুধুমাত্র শোরগোল ফেলে দেওয়ার জন্যই জনপ্রিয় তেলগু তারকাকে গ্রেফতার করা হয়েছে। পদপিষ্টের যে ঘটনা ঘটেছে, তাতে কোনও ভাবেই আল্লু অর্জুনকে দায়ী করা যায় না।’ বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘রইস’ ছবির বিশেষ শোয়ে ঘটে যাওয়া পদপিষ্টের ঘটনায় হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মন্তব্যকেও হাতিয়ার করেন তিনি। দীর্ঘ শুনানি শেষে ৫০ হাজার টাকার বন্ডে চার সপ্তাহের জন্য আল্লুর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন বিচারপতি। হাইকোর্ট থেকে জামিন পাওয়ায় এক রাত জেলে কাটিয়ে পরের দিন ১৪ ডিসেম্বর শনিবার বাড়ি ফিরে আসেন আল্লু অর্জুন। এই ঘটনায় আল্লু অর্জুনকে ১১ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু পদপিষ্টের ঘটনা নিয়ে কাজিয়া বন্ধ হয়নি। গতকাল রবিবার (২২ ডিসেম্বর) পদপিষ্টের ঘটনাকে হাতিয়ার করে ‘পুষ্পা-২’ নায়কের বাড়িতে হামলা চালায় ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। ব্যাপক ভাঙচুরও চালানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়ে বেশ কয়েকজন হামলাকারীকে আটক করে। এদিন সকালে ধৃতদের আদালতে হাজির করা হলে বিচারক সবাইকে জামিনে মুক্তি দিন।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর