এই মুহূর্তে

ফের ৩০ হাজার কর্মী ছাঁটাই অ্যামাজনের, চাকরি খেল কৃত্রিম বুদ্ধিমত্তা!

নিজস্ব প্রতিনিধি: ফের চাকরির বাজারে ধাক্কা! আগামী সপ্তাহেই মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন কর্মী ছাঁটাইয়ের দ্বিতীয় বড় দফা ঘোষণা করতে পারে বলে ইঙ্গিত মিলেছে। সংস্থার অভ্যন্তরীণ সূত্রের খবর অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির বাড়তি ব্যবহার ও কাঠামোগত পুনর্গঠনের কারণে মোট প্রায় ৩০ হাজার কর্মী ছাঁটাই এর পরিকল্পনা করছে সংস্থাটি।

উল্লেখযোগ্যভাবে, গত বছরের অক্টোবর মাসে অ্যামাজন প্রথম দফায় প্রায় ১৪ হাজার কর্মী ছাঁটাই করেছিল। যা মোট লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক। এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী সপ্তাহে একই মাত্রার আরও কর্মী ছাঁটাই হতে পারে। যদিও এই রিপোর্ট নিয়ে এখনও পর্যন্ত অ্যামাজনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: ভিডিও বানিয়ে YouTube থেকে আয় করুন কোটি টাকা! AI-করবে সব কাজ-জানুন গোপন ট্রিকস

অক্টোবরে কর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক অভ্যন্তরীণ চিঠিতে সংস্থাটি জানিয়েছিল, ইন্টারনেটের পর এআই প্রযুক্তিই সবচেয়ে বেশি রূপান্তরকারী শক্তি যা কাজের ধরণ বদলে দিচ্ছে এবং দক্ষতা বাড়াচ্ছে। তবে পরে তৃতীয় ত্রৈমাসিকের আয় সংক্রান্ত কনফারেন্স কলে অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসি স্পষ্ট করেন, এই ছাঁটাই সরাসরি এআই চালিত নয়। তাঁর বক্তব্য, সংস্থার ভেতরে অতিরিক্ত আমলাতন্ত্র ও বহুস্তরীয় ব্যবস্থাই মূল সমস্যা। তিনি বলেন, সংগঠনে প্রয়োজনের তুলনায় বেশি স্তর ও বেশি মানুষ ছিল।

জ্যাসি আগেই জানিয়েছিলেন, ভবিষ্যতে এআই ব্যবহারের ফলে কর্পোরেট কর্মসংখ্য ধীরে ধীরে কমতে পারে। যদিও ৩০ হাজার কর্মী ছাঁটাই অ্যামাজনের ইতিহাসে অন্যতম বড় পদক্ষেপ তবুও এটি সংস্থার মোট প্রায় ১৫.৮ লক্ষ কর্মীর তুলনায় একটি ছোট অংশ। জানা গিয়েছে, ছাঁটাই হওয়া কর্মীরা ৯০ দিন পর্যন্ত বেতনসহ সময় পাবেন, যাতে তাঁরা নতুন কাজের সুযোগ খুঁজে নিতে পারেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রূপনারায়ণ নদীতে নতুন প্রজাতির মাছ,নাম রাখা হল ‘বুটিস বর্গভীমি’

চাঁদের আলোয় চা বাগানে গাছের পাতা সংগ্রহ করে তৈরি হয় ‘ফুল মুন টি’

কেন্দ্রের চাপে ইস্তফা দিলেন ইন্ডিগো’র সিইও পিটার এলবার্স

সোশ্যাল মিডিয়ায় প্রেমের ফাঁদ পেতে লুট! ফ্যাশন ডিজাইনারের হানিট্র্যাপ কাণ্ডে চাঞ্চল্য

ভারতীয়রা চুলোয় যাক, বাংলাদেশকে বাঁচাতে ৫০০০ টন ডিজেল পাঠাচ্ছে মোদি সরকার

কৃষকের মেয়ের বিয়েতে হঠাৎ হাজির রাহুল গান্ধি, পাত পেড়ে খেলেন অনুষ্ঠান বাড়ির ভোজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ