২০২১ সালের ভোট পরবর্তী হিংসার সময় থাকা ওসিদের তালিকা ডিজিকে দিতে নির্দেশ জ্ঞানেশ কুমারের

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০২১ সালে ভোট পরবর্তী হিংসা কবলিত এলাকায় কারা থানার ওসির দায়িত্বে ছিলেন? ডিজির কাছে তালিকা চাইল নির্বাচন কমিশন(Election Comission)। মঙ্গলবার রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডের(DG Pijush Pandey) সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেছিলেন জ্ঞানেশ কুমার। এই বৈঠকে ২০২১ সালে বিধানসভা ভোটের পরবর্তী সময়ে যেসব জায়গায় হিংসা হয়েছিল সেইসব এলাকায় থানা গুলিতে করা উচিত ছিলেন তার তালিকা প্রস্তুত করার নির্দেশ দেয় কমিশন।শুধু ওসি নয়, তার ঊর্ধ্বতন পুলিশকর্তা কারা ছিলেন সেই নামের তালিকাও ডিজিকে(DG) দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার(Ganesh Kumar)। অতি দ্রুত এই রিপোর্ট দিল্লিতে তার কাছে পাঠানোর নির্দেশ দিয়ে তিনি মঙ্গলবার রাতে কলকাতা ছাড়েন। সূত্রের খবর অনুযায়ী, পুলিশ প্রশাসনের বৈঠকেও মঙ্গলবারও কড়া মনোভাব নিতে দেখা যায় কমিশনকে।

শান্তিপূর্ণ এবং গোলমাল বিহীন ভোট কিভাবে করা যায় তা নিয়ে সোমবারের বৈঠকে যে ভূমিকায় ছিল কমিশনের ফুল বেঞ্চ ঠিক সেই একই ভূমিকায় মঙ্গলবারও দেখা যায় জ্ঞানেশ কুমারকে। ২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় তালিকা চাওয়ার পাশাপাশি জানতে চাওয়া হয় সেই সময় যে সকল পুলিশ অফিসার এবং আধিকারিকরা ছিলেন তাদের বিরুদ্ধে কোন বিভাগীয় তদন্ত হয়েছে কিনা। জ্ঞানেশ কুমারের নির্দেশ সেই সম্পর্কে বিস্তারিত তথ্য যেন রিপোর্ট আকারে তাঁর কাছে অতি দ্রুত পেশ করেন ডিজি। সোমবার বৈঠকে গিয়ে জাতীয় নির্বাচন কমিশনারের ভৎসনার মুখে পড়েছিলেন রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা বিনীত গোয়েল। রাজ্যে মাদক নিয়ন্ত্রক উপদেষ্টা কমিটি আছে কিনা তা জানতে চেয়েছিলেন জ্ঞানেশ কুমার। বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর না পেয়ে রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন আধিকারিক কমিশনারের ‘ধমক’ খান। দুদিনের চলা এই বৈঠকে বারবার কমিশনের পক্ষ থেকে ফুল বেঞ্চ জানিয়ে দিয়েছে রাজ্যে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট তাঁরা করতে চায়।

সোমবার সব জেলার জেলাশাসক পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে ভোট পরবর্তী হিংসার বিষয়টি সামনে আনে কমিশন। ওই বৈঠকে কমিশনের ফুল বেঞ্চের পক্ষ থেকে কমিশনার বলেন, ২০২১সালে বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের ভাবমূর্তি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল ।গোটা দেশ দেখেছিল ভোট পরবর্তী হিংসার ছবি ।কমিশনের নির্দেশ ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়।তা নিশ্চিত করতে হবে রাজ্য প্রশাসনকে। এর আগে ২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় শাসক দলকে কাঠগড়ায় তুলেছিল বিরোধীরা। অভিযোগ ছিল পুলিশ সব যেন নিষ্ক্রিয়। নানা প্রান্তে যা ঘটেছিল তাতে হস্তক্ষেপ করে আদালত গঠন করেছিল বিশেষ বেঞ্চ। সেই বিশেষ বেঞ্চ নির্দেশ দিয়েছিল খুন, ধর্ষণের মতন গুরুতর মামলার তদন্ত করুক সিবিআই । আদালতের নির্দেশে গঠিত রাজ্য পুলিশের বিশেষ দল মারধর এবং হুমকির মত ঘটনার তদন্ত শুরু করেছিল। ঘরছাড়াদের আদালতের নজরদারিতে বাড়ি ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। হিংসার শিকার হওয়া মানুষদের ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছিল আদালত।

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?