পরিত্যক্ত অবস্থায় গুচ্ছ গুচ্ছ আধার ও প্যান কার্ড উদ্ধার ঘিরে হবিবপুরে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,হবিবপুর: গ্রামের মধ্যে এক ব্যক্তির বাড়ির সামনে পরিত্যক্ত অবস্থায় গুচ্ছ গুচ্ছ আধার কার্ড, প্যান কার্ড সহ অন্যান্য নথিপত্র উদ্ধার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মালদার হবিবপুর ব্লকের আকতৈল অঞ্চলের বিনোদপুর গ্রামের চিল্লাহার এলাকায়। জানা গেছে, চিল্লাহার এলাকার সুশীল টুডু(Sushil Tudu) নামে এক ব্যক্তির বাড়ির সামনে দুটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সেই বস্তা দুটি খুলতেই তার মধ্যে অসংখ্য আধারকার্ড, প্যানকার্ড সহ কিছু গুরুত্বপূর্ণ নথি পড়ে থাকতে দেখেন। যাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। যার বাড়ির পাশে এই সমস্ত নথিপত্র পাওয়া যায় সেই ব্যক্তি সুশীল টুডু জানান, বিনোদপুর পোস্ট অফিসে(Binodpur Post Office) আগের যিনি পিওন ছিলেন তিনি তাঁকে দিয়ে অস্থায়ীভাবে কাজ করাতেন।

সেই সূত্রে কিছু আধারকার্ড, প্যানকার্ড তার কাছে রেখেছিলেন। ধীরে ধীরে তা বিলি করার কথা জানিয়েছিলেন। কিন্তু তিনি না আসার কারণে সেই সমস্ত আধারকার্ড, প্যানকার্ড তিনি পোস্ট অফিসে জমা করার জন্য বাড়ির সামনে রেখেছিলেন। এই বিষয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিনোদপুর পোস্ট অফিসে পিওনের দায়িত্বে থাকা তথা বর্তমানে খড়িবাড়ি পোস্ট অফিসের পিওন হরেশ চন্দ্র রায় জানান,তিনি ওই ব্যক্তিকে তার কাজে সাহায্য করার জন্য রেখেছিলেন।

তাকে কিছু আধার কার্ড(Adhar Card), প্যান কার্ড(Pan Card) বিলি করার জন্য দিয়েছিলেন। সে বাড়িতে রেখে দিয়েছে তা তার জানা ছিল না। এদিকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু। তার অভিযোগ, সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ নথি পোস্ট অফিস থেকে বিলি করার কথা। কিন্তু তা না করে অন্যের বাড়িতে রেখে দেওয়া হয়েছে। যা কখনই করা উচিত নয়। এই ঘটনাকে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বলে মনে করছেন সকলে।

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?