শিশু মৃত্যু নিয়ে মেদিনীপুর হাসপাতালে ব্যাপক উত্তেজনা,ঘটনাস্থলে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি ,পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর কোতোয়ালি থানার অন্তর্গত পাথরঘাটা এলাকার বাসিন্দা আসমা বিবি গর্ভবতী অবস্থায় ভর্তি হন মেদিনীপুর শহরের একটি নার্সিংহোমে। প্রসবের পরেই সদ্যোজাত শিশু অসুস্থ থাকায়, সদ্যোজাতকে স্থানান্তর করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের(Medinipur Hospital) মাতৃমা বিভাগে। গত শুক্রবার থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিল শিশুটি। পরিবারের দাবি, সোমবার দুপুর নাগাদ পরিবারের লোকজনদের হঠাৎ জানিয়ে দেওয়া হয় শিশুটি মারা গেছে । তারপরেও শিশুটির মা শিশুটিকে মাতৃদুগ্ধ পান করায় বলে দাবি পরিবারের।ফের মঙ্গলবার বিকালের পর পরিবারের লোকজনদের জানানো হয়, ওই শিশুটি মারা গেছে। আর তারপরেও পরিবারের লোকজনদেরকে তাদের শিশুটিকে দেখতে দেওয়া হয়নি বলে অভিযোগ পরিবারের।

আর এরপরেই ক্ষোভে ফেটে পড়ে পরিবার পরিজনেরা। মাতৃমা বিভাগের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। দুপুর থেকে শিশুটির মৃত্যু নিয়ে এই বিভ্রান্তির অভিযোগে অস্বস্তি বাড়ে হাসপাতাল কর্তৃপক্ষেরবিরুদ্ধে পরিবারের সদস্যদের। মঙ্গলবার সন্ধ্যা থেকেই বিক্ষোভের জেরে উত্তেজনার সৃষ্টি হয় মাতৃমা বিভাগের সামনে। ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার(Kotwali P.S.) পুলিশ। যদি এখনো হাসপাতালে তরফ থেকে এবিষয়ে কিছুই জানানো হয়নি। মাতৃমা বিভাগের সামনে উত্তেজনা থাকায় রয়েছে পুলিশি প্রহরা।

পরিবারের অভিযোগ বারবার শিশু মরে যাওয়ার খবর দিলেও তা সঠিক বলে প্রমাণ হয়নি। তাই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে এই ঘটনায় বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের সদস্যরা। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ পুলিশের কাছে জমা দিয়ে এই ঘটনায় মেদিনীপুর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়েছে।

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?