দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কারুরে পদপিষ্টের ঘটনায় সিবিআইয়ের সমনে বিজেপির সঙ্গে জোট? সত্যি জানালেন অভিনেতা বিজয়

নিজস্ব প্রতিনিধি: কারুরে পদপিষ্টের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিনেতা তথা টিভিকে প্রধান বিজয় থালাপতিকে তলব করেছে সিবিআই। জেরাও করেছে দীর্ঘক্ষন। এই আবহেই বিজেপির সঙ্গে অভিনেতার দলের জোট নিয়ে জল্পনা ছড়িয়েছিল। সত্যিই কি তা হচ্ছে। সেই বিষয়ে স্পষ্ট উত্তর দিয়ে দিয়েছেন অভিনেতা। বিজেপির সঙ্গে টিভিকের কোনও জোটের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। 

টিভিকে সমাবেশে পদদলিত হয়ে ৪১ জন নিহত হওয়ার ঘটনার তদন্তকারী সংস্থা সিবিআই, অভিনেতা রাজনীতিবিদকে ১৯ জানুয়ারী ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। তারপর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়ে পরে অভিনেতা বিজেপির সঙ্গে জোট করতে পারেন। যদিও রাজনৈতিক দল গড়ার শুরু থেকেই বিজয় সর্বদাই গেরুয়া দলকে তার আদর্শিক শত্রু বলে চিহ্নিত করেছেন। সেই সঙ্গেই তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিজেপির সঙ্গে কোনও জোটের সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন। এমনকি এআইএডিএমকে-র সঙ্গেও কোনও সম্পর্ক না রাখার কথা বলেছেন কারণ তারা বিজেপির সঙ্গে সম্পর্ক নতুন করে গড়তে চাইছে।

আরও পড়ুন: কারুর পদপিষ্ট কাণ্ডে আবারও থালাপথি বিজয়কে তলব সিবিআইয়ের

তামিলনাড়ু কংগ্রেস প্রধান অভিযোগ করে বলেছেন যে বিজেপি এই ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, যাতে বিজয় ক্ষমতাসীন ডিএমকে-র বিরুদ্ধে এনডিএ-র অধীনে আসার জন্য “রাজনৈতিক চুক্তি” করতে পারেন। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর বিজয় চেন্নাই ফেরার পর, সাংবাদমাধ্যমের সামনে গুঞ্জন নিয়ে স্পষ্ট ভাবে জানিয়ে দেন, “টিভিকে-র আদর্শিক অবস্থানে কোনও পরিবর্তন হয়নি”। 

অন্যদিকে, ২০২৬ সালের নির্বাচনের আগে কংগ্রেস এবং টিভিকে-র মধ্যে সম্ভাব্য জোট নিয়ে জল্পনা আরও জোরালো হয়ে ওঠে, যখন রাহুল গান্ধী মঙ্গলবার তামিলনাড়ুতে ছিলেন। তিনি বিজয়ের জন নায়াগান নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেন। তিনি এক্স-এ লেখেন “‘জন নায়াগান’ বন্ধ করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রচেষ্টা তামিল সংস্কৃতির উপর আক্রমণ। প্রধানমন্ত্রী মোদি, আপনি কখনই তামিল জনগণের কণ্ঠস্বর দমন করতে সফল হবেন না।”

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দিনেই ৩৮ হাজার পুণ্যার্থী কেদারে, পুজো দিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের, জখম বহু

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ