দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কারুর পদপিষ্ট কাণ্ডে আবারও থালাপথি বিজয়কে তলব সিবিআইয়ের

নিজস্ব প্রতিনিধি: এখুনি নিস্তার নেই! তামিলনাড়ুর কারুর পদপিষ্টের ঘটনায় আবারও সিবিআইয়ের তলব পেলেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপাথি বিজয়। আগামী ১৯ জানুয়ারী তাঁকে দিল্লির CBI দফতরে জিজ্ঞাসাবাদের জন্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গতকালই অভিনেতাকে দিল্লির CBI দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। আর নির্দেশ মতো, নির্দিষ্ট সময়ে অভিনেতা হাজিরা দিয়েছিলেন সিবিআই দফতরে। এবং কারুর পদপিষ্টের ঘটনা নিয়ে তাঁকে একাধিক জিজ্ঞাসাবাদ করেছিল CBI। তবে এখনও অভিনেতাকে জিজ্ঞাসাবাদ শেষ হয়নি। আবারও তাঁকে আগামী ১৯ জানুয়ারী সিবিআই দফতরে হাজির হতে হবে। ২০২৪ সালে নিজের রাজনৈতিক দল TVK-এর ঘোষণা করেছিলেন তামিল সুপারস্টার থালাপাথি বিজয়। পাশাপাশি এও জানিয়ে দিয়েছিলেন যে, তিনি ২০২৬ সালে নির্বাচনে নিজের দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার আগে অভিনয় থেকে অবসরের ঘোষণা করবেন।

সেই মতো অভিনেতা সম্প্রতি তাঁর শেষ ছবি ‘জয় নয়গান’ মুক্তির আগেই অবসরের ঘোষণা করেছেন। আর অভিনেতা রাজনীতি মহলে বেশ জনপ্রিয়তাও পাচ্ছেন। তা তাঁর জনসভাগুলিতে দর্শকদের উপস্থিতি দেখেই বোঝা যায়। কিন্তু এমন আবহেই ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ওইদিন তামিলনাড়ুর কারুরে একটি বিশাল জনসভার আয়োজন করেছিল বিজয়ের দল TVK। কিন্তু সেই জনসভায় প্রায় ৭ ঘন্টা দেরি করে আসেন অভিনেতা। তাঁকে দেখতে প্রখর রোদ গরমের মধ্যে অনাহারে দাঁড়িয়েছিলেন ভক্তরা। বিজয় আসার পরেই তাঁকে দেখতে আরও ভয়ানক ভিড় উপ্‌চে পড়ে। ছোটাছুটি শুরু হয়ে যায়। তখনই পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যু হয়। প্রায় ৬০ জন আহত হয়েছেন।

সেই ঘটনার প্রেক্ষিতেই দিন কয়েক আগে TVK সুপ্রিমো অভিনেতা বিজয়কে তলব করেছিল CBI। সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। জানা গিয়েছে, তামিলাগা ভেট্ট্রি কাজাগামের (টিভিকে) নেতা জোসেফ বিজয় চন্দ্রশেখরকে রাজনৈতিক সমাবেশে তাঁর ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে সিবিআইয়ের দফতরে ডাকা হয়েছে। এই তদন্তে বেশ কয়েকটি বিষয় পরীক্ষা করা হচ্ছে, যার মধ্যে রয়েছে নেতার আগমনে সাত ঘন্টা বিলম্ব কেন? ১০,০০০ এর আনুমানিক জনসংখ্যার পরিবর্তে ৩০,০০০ জন কীভাবে অনুষ্ঠানস্থলে পৌঁছে গেল, নিরাপত্তা কোথায় ছিল? অব্যবস্থাপনার অভিযোগ এবং অপর্যাপ্ত ব্যবস্থার অভিযোগ উঠেছে। এছাড়া টিভিকে এবং তামিলনাড়ু পুলিশের মধ্যে চলমান দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে। যেখানে মারাত্মক নিরাপত্তা ত্রুটির জন্য একে অপরকে দোষারোপ করছে। এই ঘটনার জবাবদিহিতা নির্ধারণের জন্য সিবিআই সকল পক্ষকে জিজ্ঞাসাবাদ করছে।

Published by:

Share Link:

More Releted News:

দু’দিনে ২ মহিলাকে ধর্ষণ, প্রকাশ্যে দিল্লিতে আমলার মেয়েকে খুনে অভিযুক্তের কুকীর্তি

‘দেওরকে এখনই ছেড়ে দাও’, হাইটেনশন টাওয়ারের মাথায় চড়ে পুলিশকে হুমকি বৌদির

সিমেন্ট-প্লাস্টার ছাড়াই তৈরি হয়েছে ১১৫ ফুট উঁচু এই মন্দির, রয়েছে অসাধারণ কাহিনি

বাংলার সঙ্গেই তামিলনাড়ুতে ভোট, দক্ষিণের এই রাজ্যে এবার লড়াই ত্রিমুখী

প্রথম দিনেই ৩৮ হাজার পুণ্যার্থী কেদারে, পুজো দিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের, জখম বহু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ