বাংলাদেশের কাছে অসহায় আত্মসমর্পণ মোদি সরকারের! বন্ধুত্বের বার্তা নিয়ে ঢাকা যাচ্ছেন বিদেশ সচিব

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজনৈতিক পালাবদলের পরেই বাংলাদেশে শুরু হয়েছে বেলাগাম হিন্দু নির্যাতন। প্রতিদিনই চলছে হিন্দুদের বাড়ি-ঘর-মন্দির ভাঙচুর, লুঠতরাজের মতো ন্যক্কারজনক ঘটনা। বিপন্ন হিন্দুদের হয়ে লড়তে গিয়ে জেলে যেতে হয়েছে ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। হিন্দু নির্যাতন বন্ধের পরিবর্তে ভারতকে চোখ রাঙিয়ে চলছে মোল্লা মুহাম্মদ ইউনূসের উপদেষ্টা থেকে শুরু করে মৌলবাদীরা। ভারতকে চরম শিক্ষা দেওয়ার হুঙ্কার দিয়ে চলেছেন। অথচ সেই হুঙ্কারের পরেও বন্ধুত্বের বার্তা দিয়ে বিদেশ সচিব বিক্রম মিশরিকে ঢাকায় পাঠাচ্ছে মোদি সরকার। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, ‘দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে আগামী ৯ ডিসেম্বর ঢাকা যাচ্ছেন বিদেশ সচিব।’

বিদেশ মন্ত্রকের মুখপাত্রের এমন ঘোষণার পরেই বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে মোদি সরকারের উদ্বেগ প্রকাশ লোকদেখানো নাটক কিনা, সেই প্রশ্ন তুলেছেন প্রাক্তন কূটনীতিবিদরা। নামপ্রকাশে অনিচ্ছুক এক প্রাক্তন কূটনীতিবিদ কটাক্ষের সুরে বলেছেন, ‘ভুলে যাচ্ছেন কেন, আমরা চৈতন্য মহাপ্রভুর দেশের মানুষ। যিনি জগাই-মাধাইয়ের হাতে আক্রান্ত হওয়ার পরেও বলে উঠেছিলেন, ‘মেরেছো কলসির কানা, তাই বলে কী প্রেম দেব না।’ বাংলাদেশে হিন্দুরা নিপীড়িত হওয়া সত্বেও মোল্লা ইউনূসকে প্রেমের বার্তা দিতে চেয়েছেন মোদি।’ ঢাকায় ভারতীয় দূতাবাসে এক সময়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা আর এক প্রাক্তন কূটনীতিবিদের বক্তব্য, ‘ভারত বিদেশ সচিব পাঠানোর পরে মোল্লা ইউনূসরা বলার সুযোগ পাবেন, ভয় পেয়েছে দিল্লি। হিন্দু নির্যাতন আরও বেলাগাম হয়ে উঠবে।’

গত ৫ অগস্ট সেনা ও পাকিস্তানি চরদের বিদ্রোহের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আর তার পর থেকেই ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। হিন্দুদের উপরে চরম সন্ত্রাস নেমে এসেছে। ওই সন্ত্রাস বন্ধে ভারতের যতটা কড়া বার্তা দেওয়া উচিত ছিল, তা দেওয়া হয়নি বলে মনে করছেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক। দুই দেশের মধ্যে টানাপোড়েন যে পর্যায়ে পৌঁছেছে তাতে ঢাকায় বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। অনেক প্রাক্তন কূটনীতিবিদ দু’দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে ভারতের যোগ না দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, ‘বিদেশ সচিব পর্যায়ের বৈঠক স্থগিত রেখে ঢাকাকে কড়া বার্তা দেওয়া উচিত মোদি সরকারের।’ কিন্তু স্বঘোষিত ৫৬ ইঞ্চি ছাতির মালিক নরেন্দ্র মোদি সেই হিম্ম‍ৎ দেখাতে পারলেন না।

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা