‘ইংরেজি বলিয়েরা আগামীদিনে লজ্জা পাবে’, হিন্দি আগ্রাসনের পক্ষে ব্যাট ধরলেন অমিত শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ভারতীয় ভাষা নিয়ে জোড়ালো মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন সেই দিন খুব বেশি দূরে নেই যেদিন ভারতের মানুষ ইংরেজি বলতে লজ্জা পাবেন। ভারতীয় বিবিধ ভাষাকে দেশীয় সংস্কৃতির রত্ন বলে বর্ণনা করে অমিত শাহ বলেন, “এই ভাষাগুলি আমাদের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এগুলি ছাড়া আমাদের ভারতীয় বলা যাবে না।”

দিল্লিতে প্রাক্তন সিভিল সার্ভেন্ট আইএএস আশুতোষ অগ্নিহোত্রীর লেখা একটি বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে অমিত শাহ বলেন, “আমার কথা মন দিয়ে শুনুন। মনে রাখবেন এমন একটি সমাজ গঠনের সময় আর খুব বেশি দূরে নেই যেদিন এই দেশে ইংরেজি ভাষাভাষীরা লজ্জিত হবেন। যারা একবার মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয়, তারাই কেবল করে দেখাতে পারে। আমি বিশ্বাস করি আমাদের দেশের ভাষাগুলি আমাদের রত্ন। তাদের ছাড়া আমরা ভারতীয় নই। আপনি কোনও বিদেশি ভাষায় আপনার ইতিহাস, সংস্কৃতি, ধর্মকে বুঝতে পারবেন না।”

তিনি আরও বলেন, “অসম্পূর্ণ বিদেশি ভাষা দিয়ে পূর্ণ ভারতের কল্পনা করা যায় না। এই যুদ্ধ কতটা কঠিন তা আমি পুরোপুরি জানি। আমার পরিপূর্ণ বিশ্বাস রয়েছে যে ভারতীয় সমাজ এই যুদ্ধে জয়ী হবে। আমাদের ভাষাগুলির উপর গর্ব বোধ করে আমরা দেশ পরিচালনা করব, চিন্তা করব, গবেষণা করব, সিদ্ধান্ত নেব, বিশ্ব শাসন করব। এ বিষয়ে কারও কোনও সন্দেহ থাকার কারণ নেই।”

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন যে ২০৪৭ সালের মধ্যে আমাদের ভাষাগুলি বিশ্বে শীর্ষ স্থান করে নিতে এক বিশাল ভূমিকা পালন করবে।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের