নেতাজিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, কংগ্রেসকে খোঁচা মোদির

মোদি দাবি করলেন, গত আট বছরে তাঁর সরকার যে সমস্ত কাজ করেছে, যে সব সিদ্ধান্ত নিয়েছে, তাতে নেতাজির আদর্শ, স্বপ্নের ছাপ রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর লোগোয় মহাত্মা গান্ধির চশমার ছবি দিয়ে বা সাবরমতী আশ্রমে চরকায় সুতো কেটে এত দিন নরেন্দ্র মোদি দাবি করতেন, তিনি জাতির জনকের দেখানো পথেই চলছেন। কংগ্রেস নেতৃত্ব নয়, তিনিই মহাত্মা গান্ধির প্রকৃত উত্তরসূরি। আজ সেই মোদি দাবি করলেন, গত আট বছরে তাঁর সরকার যে সমস্ত কাজ করেছে, যে সব সিদ্ধান্ত নিয়েছে, তাতে নেতাজির আদর্শ, স্বপ্নের ছাপ রয়েছে। নাম না করে জওহরলাল নেহরু তথা কংগ্রেসকে খোঁচা মেরে তাঁর অভিযোগ, স্বাধীনতার পরে নেতাজিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। নেতাজির পথে চললে ভারত অনেক এগিয়ে যেতে পারত। তিনি এখন সেই পথেই চলছেন বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

ইন্ডিয়া গেট থেকে রাইসিনা হিল পর্যন্ত রাজপথ ও তার দু’পাশের এলাকা— সেন্ট্রাল ভিস্টা ঢেলে সাজানোর পরে প্রধানমন্ত্রী তার উদ্বোধন করেছেন। রাজপথের নাম বদলে করেছেন ‘কর্তব্য পথ’। সেই সঙ্গে ইন্ডিয়া গেটের সামনে ছত্রিতে নেতাজির ২৮ ফুট উঁচু মূর্তির আবরণ উন্মোচন করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘নেতাজি সুভাষবাবু ভারতের ঐতিহ্য নিয়ে গর্ব করতেন। আধুনিক ভারত নির্মাণের চেষ্টা করতেন। স্বাধীনতার পরে সুভাষবাবুর পথে চলার চেষ্টা করলে অনেকখানি উচ্চতায় পৌঁছতে পারত। দুর্ভাগ্য হল, এই মহান নায়ককে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে।’’ নেতাজিকে ‘অখণ্ড ভারতের প্রথম প্রধান’ বলেও উল্লেখ করেছেন মোদী। ব্রিটিশদের তৈরি কিংসওয়ে-র নামই স্বাধীনতার পরে রাজপথ হয়। দিল্লির সংসদ ভবন থেকে নর্থ ব্লক, সাউথ ব্লক বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে পৌঁছতে হলে রাজপথ ছুঁয়েই যেতে হয়। আজ প্রধানমন্ত্রী যুক্তি দিয়েছেন, কর্তব্য পথ ধরে সাংসদরা সংসদে গেলে বা সরকারি দফতরে গেলে কর্তব্যবোধ থেকে কাজ করতে অনুপ্রাণিত হবেন। প্রধানমন্ত্রীর দাবি, গোলামির প্রতীক রাজপথ ইতিহাস থেকে মুছে গেল। শুধু তার উপরের সাজসজ্জা নয়, আত্মাও বদলে গেল। আন্দামানের দ্বীপের নাম বদলে, প্রধানমন্ত্রীর বাসভবনের ঠিকানা রেস কোর্স রোড থেকে বদলে লোক কল্যাণ মার্গ করে, ‘বিটিং দ্য রিট্রিট’ অনুষ্ঠানে ভারতীয় বাদ্যযন্ত্র ও দেশভক্তি গানের সুর বাজিয়ে, নৌসেনার পতাকার নকশা বদলে তিনি গোলামির চিহ্ন মুছে ফেলারই কাজ করেছেন বলে প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন। এনিয়ে বিরোধী নেতাদের কটাক্ষ, মোদিকে দেখে মনে হচ্ছে, তিনি‌ই সবেমাত্র দেশ স্বাধীন করে গোলামির চিহ্ন মোছার কাজ শুরু করেছেন!

২৩ জানুয়ারির বদলে কেন ৮ সেপ্টেম্বর ইন্ডিয়া গেটের সামনে নেতাজির মূর্তি উদ্বোধন হল, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কংগ্রেসের দাবি, রাহুল গান্ধির ‘ভারত জোড়ো যাত্রা’ থেকে নজর ঘোরাতেই এই দিনটি বেছে নেওয়া। ‘কর্তব্য পথ’ নামকরণ অনুষ্ঠানে বলা হয়েছে, ভাদ্র মাসের শুক্লা ত্রয়োদশীর দিন বলে এটি অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হয়েছে। নেতাজির মূর্তিকে ঘিরে তিন দিন ধরে তাঁর জীবনযাত্রার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী সবাইকে সেখানে গিয়ে ‘নিজস্বী’ তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার আহ্বান জানিয়েছেন।

মদের দোকান খুলতে চান? নতুন নিয়ম লাগু রাজ্য সরকারের

পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ, মন্দারমণিতে ২ কিমি এলাকা ‘রেড জোন’

ফুলবদলের উপহার, রাজ্য়সভায় বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক!

এশিয়াডের ফাইনালে পাকিস্তান, ফের দেখা যাবে ভারত-পাক মহারণ?

স্বামীর সঙ্গে ঝামেলার পরই ভয়াবহ পরিণতি! জঙ্গলে নিয়ে গিয়ে মহিলাকে গণধর্ষণের অভিযোগ

জগদ্দলে ব্যক্তিকে কুপিয়ে খুন, ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

অনুব্রত মণ্ডলের উপর হামলার ঘটনায় ছাড়া পেল অভিযুক্তরা

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

রেকর্ড রান তাড়া করে ভারত জিতলেও খুশি নন কোচ গম্ভীর, কারণ জানালেন নিজেই

চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬