চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেশের চার কোটি মানুষ করোনার প্রথম ডোজই নেয়নি, বলছে কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যে টিকাকরণ (Vaccine) কর্মসূচি নিয়ে কেন্দ্র এতদিন ঢাকঢোল পিটিয়ে চলছি, সেই জয়ঢাক ফেটে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বিবৃতি বলছে, দেশের মোট জনসংখ্যার মধ্যে চারকোটি মানুষ করোনার প্রথম ডোজই নেয়নি। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ গত শুক্রবার সংসদে (Loksabha) দাড়িয়ে এই বিবৃতি দিয়েছেন।

সংসদে দেওয়া তাঁর বিবৃতি অনুযায়ী, গত ১৮ জুলাই পর্যন্ত দেশের ১,৭৮,৩৮,৫২,৫৬৬ জন করোনার (Covid_19)  প্রথম টিকা নিয়েছে। তবে একই সময়ের মধ্যে হিসেব করে দেখা গিয়েছে, দেশের চার কোটি মানুষ করোনার প্রথম ডোজই নেয়নি। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর কাছে দেশে টিকাকরণ কর্মসূচির ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি এই তথ্য তুলে ধরেন।

উল্লেখ করার মতো বিষয় হল, কিছুদিন আগে কেন্দ্রের (centre) তরফ থেকে টিকাকরণের ২০০ কোটির মাইলফলক স্পর্শ করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি )Pm Modi) । অভিনন্দন বার্তা এসেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকেও দু-হাত তুলে ধন্যবাদ দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বমঞ্চে ভারতের (India) মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। সেটা খুব বেশিদিনের কথা নয়। সেই ঘটনার রেশ এখনও রয়ে গিয়েছে। ইতোমধ্যে স্বাধীনতার ৭৫ বছর (75 years of Indipendence) পূর্তি উপলক্ষ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। যাদের বয়স ১৮ বছর বা তার বেশি তাদের জন্য বিনামূল্য টিকাকরণ কর্মসূচি নিয়েছে কেন্দ্র।

Published by:

Share Link:

More Releted News:

৫০ শতাংশ বাড়ছে লোকসভা আসন, মহিলাদের জন্য বরাদ্দ ২৭২টি সিট, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

বন্ধুদের খেলা দেখে উচ্ছ্বসিত বিশেষভাবে সক্ষম শিশু! সরলতায় মুগ্ধ নেটদুনিয়া, ভাইরাল ভিডিও

তাপপ্রবাহে পুড়ছে মহারাষ্ট্র, হিটস্ট্রোকের বলি অটোচালক

শুশ্রূষার জন্য ছাড়তে হয়েছিল চাকরি, অসুস্থ মাকে চারতলা থেকে ফেলে দিল গুণধর ছেলে

রোদের মধ্যে গেটে বাঁধা ৫ বছরের নাতনি, চাকরি গেল পুলিশকর্মী দিদার

‘সন্তান চাইলে স্ত্রীকে পাঠাও’, TCS কাণ্ডে বিস্ফোরক অভিযোগ কর্মীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ