অন্ধ্রের ওষুধ কারখানায় ভয়ানক বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৭

এখন জানা যাচ্ছে, ফার্মা কারখানায় অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল বুধবার ২১ অগস্ট অন্ধ্রপ্রদেশে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লে জেলার রামবিলিতে অবস্থিত একটি কেমিক্যাল তথা ওষুধ তৈরির কারখানার চুল্লিতে ভয়ানক বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হয়েছিলেন প্রায় ১৮ জন শ্রমিক। এখন শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে ১৭ জন মারা গিয়েছেন। বিস্ফোরণটি ঘটেছে, অচ্যুতাপুরম বিশেষ অর্থনৈতিক অঞ্চলে। স্পেশাল ইকোনমিক জোনে ফার্মা ফার্মের প্ল্যান্ট এসসেন্টিয়া কোম্পানিতে বিস্ফোরণটি ঘটেছে। ঘটনার পরেই আহতদের চিকিৎসার জন্য এনটিআর হাসপাতালে পাঠানো হয়েছিল। গতকাল দুপুরে ভয়ানক দুর্ঘটনাটি ঘটেছে। তবে তৎক্ষণাৎ বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হলেও আহত শ্রমিকদের বাঁচানো সম্ভব হয়নি। এখন জানা যাচ্ছে, ফার্মা কারখানায় অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছে। তবে ক্ষয়ক্ষতি আরও খারাপ হতে পারত। কিন্তু যেহেতু দুপুরের খাবারের সময় ঘটনাটি ঘটেছে, তাই সেই সময় কারখানায় কম শ্রমিক ছিল।

দুপুর ২:১৫ মিনিটে Escientia Advanced Science Pvt Ltd-এ ঘটনাটি ঘটার পর আহত শ্রমিকদের সঙ্গে বেদনাদায়ক দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, কারোর চামড়া পুড়ে গিয়েছে, লাশগুলো রক্তে ভিজে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। আনাকাপল্লীর জেলা কালেক্টর বিজয়া কৃষ্ণান বলেছেন আগুন বিদ্যুৎ সংক্রান্ত ছিল। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই ঘটনার একটি উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন, যদি কারোর অবহেলার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটে, তাহলে ব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কোম্পানিটি মধ্যবর্তী রাসায়নিক এবং সক্রিয় ফার্মাসিউটিক্যাল উপাদান (API) উৎপাদন করে। ২০০ কোটি টাকার বিনিয়োগের সঙ্গে ২০১৯ সালে কারখানাটি প্রতিষ্ঠিত হয়েছিল। কারখানাটিতে দুই শিফটে ৩৮১ জন কর্মচারী কাজ করে। ঘটনায় ৩০ জনেরও বেশি আহতকে আনাকাপল্লী এবং আচুতাপুরমের বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। রেক্টর বিস্ফোরণের কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানানো হচ্ছে।

তবে বিস্ফোরণটি মারাত্মক হলে গোটা গ্রাম পুড়ে যেতে পারত এবং ভয়ানক আকার ধারণ করতে পারতো। তবে অন্ধ্রপ্রদেশের কারখানাগুলিতে বিস্ফোরণের ঘটনা এই প্রথম নয়। জুলাই মাসে অন্ধ্রপ্রদেশের একটি সিমেন্ট কারখানাতেও ভয়ানক বিস্ফোরণ ঘটেছিল। জুলাই মাসে, অন্ধ্র প্রদেশের এনটিআর জেলায় একটি সিমেন্ট কারখানায় বিস্ফোরণ ঘটে, যাতে ১৬ জন শ্রমিক আহত হয়। আহতদের মধ্যে বেশিরভাগ কর্মচারী ছিলেন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও বিহারের বাসিন্দা। খবরে বলা হয়, বয়লার বিস্ফোরণের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এছাড়াও ২০২৩ সালে, অন্ধ্র প্রদেশের আনাকাপল্লে জেলার অচ্যুতাপুরমে অবস্থিত সাথী ফার্মা কোম্পানিতে একটি বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছিলেন। রাজ্য সরকার এক বিবৃতিতে বলেছিল যে বিস্ফোরণের সময় প্ল্যান্টে ৩৫ জন লোক ছিল এবং তাদের বেশিরভাগই নিরাপদে পালিয়ে যাওয়ায় বেঁচে যান। ফার্মা কোম্পানির ‘সলভেন্ট প্ল্যান্টে’ দ্রাবক ভর্তি করার সময় বিস্ফোরণ ঘটে।

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা