মুম্বইয়ে মার্কিন কনস্যুলেট উড়িয়ে দেওয়ার হুমকি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুম্বইয়ের মার্কিন কনস্যুলেট জেনারেলের অফিসে হুমকি ইমেল। হুমকিতে লেখা ছিল মুম্বইয়ে মার্কিন কনস্যুলেট উড়িয়ে দেওয়ার কথা। এই ইমেলের প্রেক্ষিতে  শনিবার এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করল বান্দ্রা কুরলা পুলিশ। মুম্বাই পুলিশ সূত্রে খবর, শনিবার ভোর ৩টে ৫০ মিনিট নাগাদ ওই ঠিকানা থেকে rkgtrading777@gamil.com ই-মেলটি আসে হুমকি।

বান্দ্রা-কুরলা থানার আধিকারিকরা জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫(১)(বি) এবং ৫০৬(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। ইমেইলে অজ্ঞাতপরিচয় ওই প্রেরক নিজেকে পলাতক মার্কিন নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন। পুলিশ জানিয়েছেন,  মুম্বইয়ে মার্কিন কনস্যুলেট নয় সেখানে কর্মরত সব মার্কিন নাগরিককে হত্যার হুমকি দেন ওই ব্যক্তি। তবে এখনও পর্যন্ত অভিযুক্তের পরিচয় সম্পর্কে জানা যায়নি। এই ঘটনার পর মুম্বইয়ের মার্কিন কনস্যুলেটে বাড়ান হয়েছে নিরাপত্তা। এই পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

সম্প্রতি ২ রা ফেব্রুয়ারি মুম্বাই পুলিশের কাছে আসে বোমা হামলার হুমকি। আর সেখানে লেখা ছিল শহরে বোমা রাখা হয়েছে। তারপরেই শুরু হয় তল্লাশি। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এবং মহারাষ্ট্র এটিএসকের  (অ্যান্টি টেররিজম স্কোয়াড) কাছে এই বোমা হামলার ই-মেলটি এসেছিল। পুলিশ জানিয়েছে  অভিযুক্তের  বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫(২) ধারায় দায়ের হয় মামলা। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই  মুম্বইয়ের মার্কিন কনস্যুলেট জেনারেলের অফিসে এল হুমকির ইমেল।

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার