‘বিজ্ঞাপনের মত সংবাদমাধ্যমের পাতাজুড়ে ক্ষমা চেয়েছেন?’ রামদেবকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় যোগগুরু রামদেবকে ভর্ৎসনা করল  সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালত প্রশ্ন তোলে,’সংবাদমাধ্যমে তো বড় বড় করে সংস্থার বিজ্ঞাপন দিতেন। সেইভাবে কি ক্ষমা চেয়েছেন?’ এরপরেই রামদেবের ক্ষমাপ্রার্থনা নাকচ করে দেয় সুপ্রিম কোর্ট।

বর্তমানে পতঞ্জলির বিভ্রান্তিরকর বিজ্ঞাপন মামলা লড়ছেন বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহাতগি। এদিন পতঞ্জলির প্রতিষ্ঠাতা রামদেব এবং বালকৃষ্ণের আইনজীবী আদালতে জানান, ৬৭ টি সংবাদমাধ্যমে ১০ লাখ টাকা খরচ করে ক্ষমা চাওয়া হয়েছে। এরপরেই প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের বিচারপতি হেমা কোহলি এবং বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহর বেঞ্চ। প্রশ্ন করেন, ‘ক্ষমাপ্রার্থনা কি স্পষ্টভাবে করা হয়েছে? যেভাবে সংবাদমাধ্যমের পাতায় বড় বড় করে বিজ্ঞাপন দিতেন, ততটা বিশাল জায়গা জুড়ে ক্ষমা চেয়েছেন ?’ তখনই  মুকুল রোহাতগি আদালতে জানান, প্রকাশ্যে ক্ষমা চাইলে লাখ লাখ টাকা সংস্থার ক্ষতি হবে।

উল্লেখ্য,  এদিন সুপ্রিম কোর্টের কাছে ক্ষমা চেয়েছেন রামদেব।  আগামী দিনে এমন ভুল হবে না বলে প্রতিশ্রুতিও দিয়েছেন।  তবে শীর্ষ আদালত রামদেবের ক্ষমাপ্রার্থনা নাকচ করে দেয়। অন্যদিকে  পতঞ্জলির অপপ্রচারের অভিযোগ এনে রামদেবের সংস্থার বিরুদ্ধে মামলা করেছিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। অভিযোগ ছিল,  বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার অভিযোগও আনা হয়েছিল। অভিযোগ ছিল, কোভিড প্রতিরোধী না-হওয়া সত্ত্বেও শুধু করোনিল কিট বিক্রি করেই রামদেবের পতঞ্জলি আড়াইশো কোটি টাকার বেশি মুনাফা করেছিল। এদিন ছিল এই মামলার শুনানি।  আগামী ৩০ এপ্রিল সুপ্রিম করতে হবে এই মামলার পরবর্তী শুনানি।

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, সলিল সমাধি ৬

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে কচুয়া লোকনাথ ধাম, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের