আপেল অ্যাপ স্টোর থেকে উধাও টেলিগ্রাম!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বিশ্বজুড়ে আইফোন ব্যবহারকারীদের জন্য আচমকাই বড় ধাক্কা। মঙ্গলবার( ৪ অগস্ট) থেকে অ্যাপলের অ্যাপ স্টোরে আর দেখা যাচ্ছে না জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। ফলে নতুন করে কোনও আইফোন বা আইপ্যাডে টেলিগ্রাম ডাউনলোড করা সম্ভব হচ্ছে না। শুধু তাই নয়, যাঁরা ভবিষ্যতে অ্যাপটি ইনস্টল করতে চাইবেন, তাঁরাও আপাতত সেই সুযোগ পাচ্ছেন না।

তবে যাঁদের ডিভাইসে আগে থেকেই টেলিগ্রাম ইনস্টল করা রয়েছে, তাঁদের ক্ষেত্রে আপাতত পরিষেবা চালু রয়েছে। অ্যাপ ব্যবহার করা গেলেও নতুন কোনও আপডেট ডাউনলোড করা যাচ্ছে না। ফলে ভবিষ্যতে নিরাপত্তা সংক্রান্ত সংশোধন বা নতুন কিছু আপডেট ব্যবহারকারীদের কাছে পৌঁছবে না, যত দিন না অ্যাপটি ফের অ্যাপ স্টোরে ফিরছে। ঘটনায় স্বাভাবিকভাবেই ধন্দে পড়েছেন বহু ব্যবহারকারী। কেন হঠাৎ টেলিগ্রামকে অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হল, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে প্রযুক্তি মহলে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত অ্যাপল বা টেলিগ্রাম- কোনও সংস্থাই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি।

আরও পড়ুনঃ  এক ধাক্কায় বন্ধ কয়েক হাজার Whats’app অ্যাকাউন্ট! ভোগান্তিতে ইউজাররা

ফলে এই সিদ্ধান্তের নেপথ্যে প্রযুক্তিগত সমস্যা, নীতিগত কারণ নাকি অন্য কোনও বিষয় রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কবে টেলিগ্রাম আবার অ্যাপ স্টোরে ফিরবে, সে বিষয়েও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। পরিস্থিতির দিকে নজর রাখছেন বিশ্বের লক্ষ লক্ষ আইফোন ব্যবহারকারী।

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর

‘ফ্রান্সকে ইসলামের নিয়ন্ত্রণে আনার চেষ্টা’, ছাত্র বিক্ষোভ নিয়ে বিস্ফোরক ট্রাম্প

প্রশাসনিক প্রধান হিসেবে আজ একটানা ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

মর্মান্তিক! ১২ ফুট গভীর জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত্যু ৪ পড়ুয়ার

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল