এক ধাক্কায় বন্ধ কয়েক হাজার Whats’app অ্যাকাউন্ট! ভোগান্তিতে ইউজাররা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কোনও আগাম সতর্কতা ছাড়াই হঠাৎ বন্ধ হয়ে গেল বহু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। সোমবার রাত থেকেই ভারতের বিভিন্ন প্রান্তের একাধিক ব্যবহারকারীর অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। অনেকের ফোনে ‘Account Under Review’ বার্তা ভেসে ওঠে। জানানো হয়, অ্যাকাউন্টের কার্যকলাপ এবং ডিভাইস সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। পর্যালোচনার এই প্রক্রিয়া শেষ হতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগতে পারে বলেও উল্লেখ করা হয়। এর জেরে নির্দিষ্ট সময় পর্যন্ত হোয়াটসঅ্যাপের কোনও পরিষেবাই ব্যবহার করতে পারেননি বহু গ্রাহক।

ব্যবহারকারীদের ফোনে পাঠানো বার্তায় বলা হয়, অ্যাকাউন্টটি হোয়াটসঅ্যাপের পরিষেবার শর্তাবলীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাই করা হচ্ছে। বার্তার নীচে ‘Learn about account issue’ নামে একটি অপশনও দেওয়া ছিল। সেখানে দায়িত্বশীলভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহারের নিয়ম, অ্যাকাউন্ট নিরাপত্তা এবং চুরি যাওয়া ফোন বা অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যের লিঙ্ক যুক্ত ছিল।হঠাৎ কোনও পূর্ব সতর্কতা ছাড়াই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বহু ব্যবহারকারী। সোশ্যাল মিডিয়ায় অনেকে অভিযোগ করেন, কোনও নির্দিষ্ট কারণ না জানিয়েই তাঁদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। এক ব্যবহারকারী লেখেন, তিনি পুনর্বিবেচনার আবেদন করলেও শুধুমাত্র ২৪ ঘণ্টা অপেক্ষা করার বার্তাই পেয়েছেন। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে না পেরে অনেকেই সমস্যার মুখে পড়েন।

আরও পড়ুনঃ ‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

এই ঘটনা নিয়ে হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র জানান, ‘ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিষেবার অপব্যবহার রুখতেই নিয়মিত নজরদারি চালানো হয়। প্রয়োজনে সন্দেহজনক অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তবে কোনও ক্ষেত্রে ভুলবশত অ্যাকাউন্ট পর্যালোচনায় চলে যেতে পারে।’ এমন পরিস্থিতিতে দ্রুত বিষয়টি খতিয়ে দেখে পরিষেবা পুনরায় চালু করার চেষ্টা করা হয় বলেও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। 

কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত ২ দমকল কর্মী, আহত একাধিক

NDA-এর বৈঠকে যোগ দিলেন NCPI সাংসদ সুদীপ-কাকলিরা

আপেল অ্যাপ স্টোর থেকে উধাও টেলিগ্রাম!

জ্বালানির দাম কমলেও‌ অটোয় ভাড়া না‌ কমায়‌ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা

দক্ষিণ কলকাতায় জন্মদিনের পার্টিতে ডেকে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

পুজোয় বিদেশ ভ্রমণের প্ল্যান? ৫০ হাজারের কম খরচে ঘুরে আসুন এই ৬ দেশে

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, ভারতে ‘ট্রু আরজিবি’ টেলিভিশন লঞ্চ করল sony

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের