অপরাধী হলে গ্রেফতার করুন, ইডিকে চ্যালেঞ্জ সোরেনের

আমি যদি অপরাধী হই, তাহলে হিম্মত থাকলে গ্রেফতার করুন। এই ভাষাতেই কেন্দ্রীয় সংস্থা ইডিকে চ্যালেঞ্জ করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

Share:

নিজস্ব প্রতিনিধি :  আমি যদি অপরাধী হই, তাহলে হিম্মত থাকলে গ্রেফতার করুন। এই ভাষাতেই কেন্দ্রীয় সংস্থা ইডিকে চ্যালেঞ্জ করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemente Soren)। অবৈধ খনি লিজ ও আর্থিক তছরুপের অভিযোগে এদিন ইডি (ED) তাঁকে সমন করেছিল। কিন্তু ইডি দফতরে হাজিরা না দিয়ে দলীয় কর্মীদের সঙ্গে মিলিত হন সোরেন। সেখানেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবৈধ খনি লিজ দেওয়া ও আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা ইডি। এদিন তাঁকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু সেই তলবে সাড়া দেননি সোরেন। পরে নিজের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সমর্থকদের সঙ্গে মিলিত হয়ে সোরেন আদিবসী তাস খেলেন। তিনি বলেন, ‘একজন আদিবাসী মুখ্যমন্ত্রীকে সহ্য করতে পারছে না বিজেপি। তাই এই ইডির সমন’। কোনও অবস্থাতেই তিনি বিজেপির চাপের কাছে নতিস্বীকার করবেন না বলেই জানান সোরেন। তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় এজেন্সিগুলিকে দিয়ে ঝাড়খণ্ডে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার। এভাবেই বিরোধী কণ্ঠস্বর স্তব্ধ করে দিতে চায় বিজেপি’। এই ষড়যন্ত্রের যোগ্য জবাব দেওয়া হবে বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, বিজেপি প্রতিহিংসার রাজনীতিতে ব্যস্ত। তাই পলাতক ব্যবসায়ীদের ফিরিয়ে আনার কোনও উদ্যোগ নেই। এদিনই সোরেন রায়পুরে আদিবাসীদের এক অনুষ্ঠানে যোগ দিতে ঝাড়খণ্ড ত্যাগ করেন।

উল্লেখ্য, হেমন্ত সোরেনের বিরুদ্ধে অবৈধভাবে খনি লিজ দেওয়ার অভিযোগ রয়েছে। নির্বাচন কমিশনও এ বিষয়ে মুখবন্ধ খামে ঝাড়খণ্ডের রাজ্যপালের কাছে রিপোর্ট পেশ করেছে। যদিও সেই রিপোর্টে কি রয়েছে, তা জানাননি রাজ্যপাল। সোরেনও দাবি জানিয়েছেন, মুখবন্ধ খামে কী রয়েছে, তা প্রকাশ করুন রাজ্যপাল। ঝাড়খণ্ডে জেএমএম ও কংগ্রেসের কোয়ালিশন সরকার ফেলতে বিজেপি ঘোড়া কেনাবেচার চেষ্টা করেছিল বলে অভিযোগ। টাকা সমেত কংগ্রেসের তিন বিধায়ক ধরা পড়েছিল এ রাজ্যে। অভিযোগ, অসমে গিয়ে বিজেপির থেকে টাকা নিয়ে সরকার ফেলার চেষ্টা করেছিলেন তাঁরা।  সেই ঘটনার পর খনি লিজ নিয়ে সক্রিয় হয়ে ওঠে ইডি।

‘আপনার সন্তান সমকামী হলে কী করবেন?’ ইনফ্লুয়েন্সারের প্রশ্ন শুনে যা বললেন পুলিশকর্মী…

নিমতায় বিক্ষোভের মুখে সৌগত রায়, তৃণমূল সাংসদের গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়ল জনতা

২০০ কেজি ওজন, চার ফুট লম্বা, ৮ লাখ দাম উঠল সুলতানের

রেনেকে দত্তক নিতেই সুস্মিতা সেনের ম্যানেজার পালিয়ে যান, কেন জানেন?

ঈদের আনন্দ বদলে গেল বিষাদে, বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

‘মায়াপুর ইসকনের আরও উন্নয়ন করতে চাই’, পুজো দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সচিবদের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে ভবিষ্যৎ, আনুগত্যে অনীহা মুখ্যমন্ত্রীর

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

গরমের দুপুরে টক-মিষ্টি স্বাদের জাদু, সহজেই বানিয়ে নিন গুজরাতি স্টাইলে আমের চাটনি

আলফানসো না কেশর? গরমের সেরা ম্যাঙ্গো রেসিপির জন্য কোন আম বেছে নেবেন?

গরমে শরীর রাখুন ঠান্ডা, চিনি ছাড়াই বানিয়ে ফেলুন তরমুজ পুদিনার স্বাস্থ্যকর জুস