অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি: অরুণাচল প্রদেশে দুর্যোগের জোড়া ধাক্কা। ভারী বৃষ্টির জেরে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃত্যু হয়েছে ৪ জনের। নিখোঁজ ৫ সেনা জওয়ান। জানা গিয়েছে, শুক্রবার (১৪ অগস্ট) সন্ধ্যায় দিবং ভ্যালি ও আপার সুবানসিরি জেলায় এই দুটি দুর্ঘটনা ঘটে। দিবং ভ্যালির পাসু পানি সেনা শিবিরে আচমকা হড়পা বানে পঞ্চম গ্রেনেডিয়ারের দুটি আশ্রয়স্থল ভেসে যায়। সেই সময় জলের স্রোতে ভেসে যান ৭ সেনা সদস্য। তাঁদের মধ্যে ২ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ ৫ জন। 

নিখোঁজদের মধ্যে রয়েছেন হাভালদার উপেন্দর এবং সেনাকর্মী কুন্দন, বিনোদ, আদিত্য ও সামুন্দা। তাঁদের সন্ধানে সেনার দুটি উদ্ধারকারী দল তল্লাশি চালাচ্ছে। অভিযানে নামানো হয়েছে আইটিবিপি, অরুণাচল পুলিশ, জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদেরও। পাসিঘাট থেকে এসডিআরএফের একটি দলও ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। অন্যদিকে, আপার সুবানসিরির কেওজারিং-বায়াচিং সড়কের নির্মাণস্থলে ভয়াবহ ধস নামে। ধসের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে চার শ্রমিকের। মৃতদের মধ্যে রয়েছেন তাদু বাকি, তাজি রায়, মার্কোশ বসুমাতারি এবং বাবুল আলী। ইতিমধ্যেই বাবুল আলীর দেহ উদ্ধার করা হয়েছে। 

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শিক্ষক, আহত ৩ পড়ুয়া

ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। নাচো থানার পুলিশ, দমকল ও জরুরি পরিষেবা কর্মীদের পাশাপাশি রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও অভিযানে যুক্ত করা হয়েছে। টানা বৃষ্টিতে পাহাড়ি এলাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল