স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শিক্ষক, আহত ৩ পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসের প্রস্তুতির মধ্যেই নেমে এল শোকের ছায়া। ওড়িশার বালেশ্বর জেলার সিমুলিয়া ব্লকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক শিক্ষকের। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৩ পড়ুয়া।

জানা গিয়েছে, শুক্রবার সকাল ৮টা নাগাদ সিমুলিয়ার মৈতাপুর এলাকার একটি বেসরকারি স্কুল চত্বরে দুর্ঘটনাটি ঘটে। স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলনের প্রস্তুতি চলছিল। সেই সময় পতাকা দণ্ড তৈরির জন্য একটি লোহার পাইপ বসানোর কাজ করছিলেন শারীরিক শিক্ষার শিক্ষক প্রিয়ব্রত বেহেরা। আচমকাই পাইপটি স্কুলের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে লেগে যায়। মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাঁকে ভদ্রক মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রিয়ব্রত বেহেরা মৈতাপুরের রয়্যাল হাই স্কুল এবং রয়্যাল পাবলিক স্কুলে শারীরিক শিক্ষার শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি জলেশ্বর এলাকায় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

এই ঘটনায় আরও তিনজন পড়ুয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতদের দ্রুত সিমুলিয়া মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। সেখানেই তাদের চিকিৎসা চলছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের প্রস্তুতির সময় এমন মর্মান্তিক ঘটনায় স্কুল চত্বরে শোকের পরিবেশ তৈরি হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ লাইনের আশপাশে কাজ করার সময় নিরাপত্তাবিধি কতটা মানা হয়েছিল, তা নিয়েও উঠছে প্রশ্ন।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ