উপরাষ্ট্রপতির অরুণাচল সফর নিয়ে চিনের বক্তব্যের জবাব দিল ভারত

অরুণাচল প্রদেশকে ভারতের এলাকা মানতে নারাজ চিন। তাই বারবার অনুপ্রবেশ ঘটিয়ে এই এলাকায় প্রবেশ করতে চায় চিনা সৈন্যরা

Share:

নিজস্ব প্রতিনিধি: অরুণাচল প্রদেশকে ভারতের এলাকা মানতে নারাজ চিন। তাই বারবার অনুপ্রবেশ ঘটিয়ে এই এলাকায় প্রবেশ করতে চায় চিনা সৈন্যরা। যা নিয়ে একপ্রস্থ বিশাল অশান্তি হয়েছে গত বছরে। তাই গত সপ্তাহে অরুণাচল প্রদেশে রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু যাওয়ায় রেগে আগুন চিনা প্রশাসন। গত সপ্তাহে অরুণাচল প্রদেশের বিধানসভায় গিয়ে বক্তব্য রাখেন বেঙ্কাইয়া নাইডু। তারপরেই রেগে যায় শি জিনপিং-এর প্রশাসন। চিনের তরফে বিদেশমন্ত্রকের প্রতিনিধি ঝাও লিজিয়ন বলেন, ‘চিন-ভারত সীমান্তের প্রশ্নে চিনের অবস্থান স্পষ্ট। চিন সরকার কোনওদিনই তথাকথিত অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয়নি। চিন-ভারত সীমান্তের পূর্ব অংশে ভারতের নেতাদের সফরের তীব্র বিরোধী চিন।’

যার পাল্টা আজ জবাব দিয়েছে ভারত। অরুণাচল প্রদেশ নিয়ে ভারতের তরফে পাল্টা জবাব দিয়ে চিনকে সতর্ক করা হয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বুধবার চিনা অভিযোগের জবাবে জানিয়েছেন, ‘অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। এ প্রশ্নে কোনও আপস করা হবে না। এ ক্ষেত্রে চিনের আপত্তি আমরা খারিজ করছি। ভারতীয় নেতারা যেমন নিয়মিত ভাবে বিভিন্ন রাজ্য সফর করেন তেমন ভাবেই অরুণাচলেও করবেন। এ ক্ষেত্রে ভবিষ্যতেও কোনও আপত্তি গ্রাহ্য করা হবে না।’

চিন নিয়ে ভারতের সম্পর্ক ফের অবনতি হচ্ছে বলাই যায়। যার সূত্রপাত হয় চলতি বছরের শেষে চলতি মাসের গোড়াতেই অরুণাচলের প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে শতাধিক চিনা সেনা ভারতীয় এলাকায় ঢুকে পড়ে বলে অভিযোগ। তবে ওই এলাকায় মোতায়েন ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষের পরে তারা পিছু হটে বলে জানা যায়।

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

ঋতু পরিবর্তনেই স্বাস্থ্য ঝুঁকি! জানুন শিশুর অসুস্থতার ৬টি প্রাথমিক লক্ষণ

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা