ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে কেজরিওয়াল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই সঙ্গে অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ারও দাবি জানিয়েছেন। হোলি উ‍ৎসবের পরে আদালত খুললেই দিল্লির মুখ্যমন্ত্রীর আর্জির শুনানির সম্ভাবনা রয়েছে।

গত বৃহস্পতিবার ইডির গ্রেফতারি থেকে ‘রক্ষাকবচ’ চেয়ে আম আদমি পার্টির সুপ্রিমোর আর্জি খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। ওই আর্জি খারিজ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কেজরির সরকারি ভবনে অতর্কিতে হানা দেয় ইডির আধিকারিকরা। টানা দুই ঘন্টা জিজ্ঞাসাবাদের শেষে রাত নয়টা বেজে পাঁচ মিনিটে গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে। ওই গ্রেফতারি নিয়ে গোটা দেশেই তুমুল শোরগোল পড়ে গিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে গতকাল শুক্রবারই জরুরি শুনানির আর্জি জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। জরুরি শুনানির আর্জিতে সাড়াও দিয়েছিল সুপ্রিম কোর্ট। যদিও শেষ মুহুর্তে নাটকীয়ভাবে ওই আর্জি প্রত্যাহার করে নেন কেজরিওয়াল। যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে।

শুক্রবারই দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে দিল্লির মুখ্যমন্ত্রীকে পেশ করে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছিল ইডির আইনজীবী। ওই আর্জির বিরোধিতা করে গ্রেফতারিকে অবৈধ আখ্যা দেন আপ সুপ্রিমোর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। দুই পক্ষের সওয়াল জবাব শেষে বিচারক কবিতা বাজেওয়া দিল্লির মুখ্যমন্ত্রী সাতদিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আগামী ২৮ মার্চ বেলা দুটোর সময়ে ফের আদালতে পেশ করতে হবে কেজরিকে। ইডির হেফাজতের মেয়াদ ফিরনোর আগেই দিওল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL