দিল্লি বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা খারিজ কেজরিওয়ালের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী বছর গোড়ার দিকে হতে চলা দিল্লি বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বিজেপির মোকাবিলার সম্ভাবনা ফের খারিজ করলেন অরবিন্দ কেজরিওয়াল। বুধবার ৯১১ ডিসেম্বর) আম আদমি পার্টির জাতীয় সমন্বয়ক ফের জানিয়ে দিয়েছেন, ‘কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে নয়। নিজের কোমরের জোরে একলা লড়বে দল।’

দিল্লির বিধানসভা ভোট নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বিজেপি ও আপ। গত লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়েছিল কেজরির দল। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। উল্টে দিল্লির সাতটি লোকসভা আসনই দখল করেছিল বিজেপি। শূন্য হাতে ফিরতে হয়েছিল কংগ্রেস ও আপকে। সেই ধাক্কা সামলে দিল্লির কুর্সি দখলে রাখতে মরিয়া হয়ে ঝাঁপিয়েছে কেজরির দল। ইতিমধ্যেই দুই দফায় একাধিক আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রার্থী তালিকা ঘোষণার পাশাপাশি জোর কদমে প্রচারেও ঝাঁপিয়েছে। যদিও গত কয়েক দিন্ ধরেই কানাঘুষো চলছিল, কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেই বিধানসভা ভোটে লড়তে চলেছে আম আদমি পার্টি। ওই জল্পনা আরও জোরদার হয়েছিল গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিরোধী শিবিরের প্রবীণ নেতা শরদ পওয়ারের সঙ্গে আপ সুপ্রিমো কেজরিওয়ালের বৈঠকের পরে।

একাধিক সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়, দেশের রাজধানীর বিধানসভা ভোটে বিজেপিকে রুখতে সব বিরোধী দলকে এক মঞ্চে নিয়ে আসার কাজ শুরু করেছেন পওয়ার। তাঁর উদ্যোগে আপ ও কংগ্রেসের মধ্যে ফের জোট হচ্ছে। যদিও এদিন সকাল ৯টা বেজে ৩৬ মিনিটে সমাজমাধ্যমে এক পোস্টে সেই সম্ভাবনা খারিজ করে দিয়ে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল লিখেছেন, ‘দিল্লি বিধানসভা ভোটে আম আদমি পার্টি নিজের শক্তির জোরে লড়বে। কংগ্রেসের সঙ্গে কোনও জোট হচ্ছে না।’

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়