চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সুপ্রিম কোর্টে দায়ের আর্জি আচমকাই প্রত্যাহার কেজরিওয়ালের

নিজস্ব প্রতিনিধিঃ আবগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) হাতে গ্রেফতার হন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। তারপরেই গ্রেফতারি নিয়ে সুপ্রিম কোর্টে যান আপ নেতা। তবে শুক্রবার তিনি আচমকাই  দায়ের করা পিটিশন প্রত্যাহার করে নেন। সূত্রের খবর, কেজরিওয়াল এখন প্রতিষ্ঠিত প্রোটোকল মেনেই নিম্ন আদালতের দ্বারস্থ হবেন।

গত সপ্তাহে একই মামলায় গ্রেপ্তার হন  ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতা। এদিন সুপ্রিমকোর্ট তার গ্রেফতারির বিরুদ্ধে দায়ের করা  পিটিশন খারিজ করে। এই ঘটনার কয়েক ঘণ্টার পরেই সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশন তুলে নিল আপ সুপ্রিম। বস্তুত, যে বেঞ্চে কবিতার মামলার শুনানি হয়েছিল, সেই বেঞ্চকেই অরবিন্দ কেজরিওয়ালের আবেদনের শুনানির দায়িত্ব দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে অরবিন্দকে ইডি গ্রেফতার করেছে। আর তার গ্রেফতারির  পরেই শুক্রবার সকাল থেকে বিক্ষোভ শুরু করেছে আম আদমি পার্টির কর্মীরা। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদর দফতরের বাইরে বিক্ষোভ শুরু হয়েছে। এই বিক্ষোভের জেরে দিল্লিতে শুরু হয়েছে যানজট। তার গ্রেফতারের আপ নেতারা  কেজরিওয়ালের পাশে দাঁড়িয়েছেন। অন্যদিকে INDIA জোটের সদস্যরা তার গ্রেফতারি নিয়ে সরব হয়েছে। তারা জানিয়েছেন, বিরোধীদের বিরুদ্ধে ইডিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বিজেপি। তবে শেষ পর্যন্ত ‘সত্যের জয় হবে।‘

Published by:

Share Link:

More Releted News:

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

‘HR-কে জড়িয়ে ধরে চুমু’! প্রকাশ্যে নাসিকের মতো ঘটনা, গ্রেফতার NGO-র চেয়ারম্যান

বদ্রীনাথের দৈব মানবকে ৪০ কেজি চাল ও মাংস নিবেদন, জানেন কি এই প্রাচীন প্রথা?

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ