দিল্লির উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের সুপারিশ উপরাজ্যপালের

যদিও মণীশের বিরুদ্ধে রাজ্যপালের তোলা অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উপরাজ্যপাল (Lieutenant Governor) বনাম দিল্লির আপ সরকারের (AAP Government) সঙ্ঘাত তুঙ্গে পৌঁছেছে। মদের লাইসেন্স (Liqua License) বিলিতে অনিয়মের অভিযোগে উপমুখ্যমন্ত্রী (Deputy Chief Minister) তথা অর্থমন্ত্রী মণীশ শিসোদিয়ার (Manish Shisodia) বিরুদ্ধে সিবিআই তদন্তের (CBI Investigation) সুপারিশ করেছেন উপরাজ্যপাল (Lieutenant Governor) বিনয় সাক্সেনা (Vinai Saxsena)। আর তাঁর ওই সুপারিশের কথা জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। নিজের ডেপুটির পাশে দাঁড়িয়ে কেন্দ্রের সরকারকে নিশানা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ( Delhi CM) অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তাঁর অভিযোগ, ‘পঞ্জাবে আপ সরকার গড়ার পরেই ভয় পেয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। তাই গুজরাত বিধানসভা ভোটের আগে আপের স‍ৎ নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে উপরাজ্যপালকে দাবার বোড়ে করছেন।’

আপ সরকারের নয়া আবগারি নীতি নিয়ে দিল্লির মুখ্যসচিবের রিপোর্টকে হাতিয়ার করে ডেপুটি মুখ্যমন্ত্রী তথা আবগারি মন্ত্রী মণীশ শিসোদিয়ার বিরুদ্ধে সিবিআইকে তদন্তের জন্য সুপারিশ পাঠিয়েছেন উপরাজ্যপাল বিনয় সাক্সেনা। তাঁর অভিযোগ, ‘ঘনিষ্ঠদের মদের লাইসেন্স পাইয়ে দেওয়ার জন্য নতুন আবগারি নীতি চালু করেছে আপ সরকার। লাইসেন্স বিলির নামে দুর্নীতি হয়েছে। মদ ব্যবসায়ীদের স্বার্থ দেখতে গিয়ে রাজ্য সরকারের কোষাগারের ক্ষতি করা হয়েছে।’

যদিও মণীশের বিরুদ্ধে রাজ্যপালের তোলা অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর বক্তব্য, ‘মণীশকে গত ২২ বছর ধরে চিনি। অত্যন্ত স‍ৎ ও কঠোর পরিশ্রমী। মিথ্যা অভিযোগ আনা হয়েছে। পঞ্জাবে আপ সরকার গঠনের পরে ভয় পেয়েছে বিজেপি। তাই আপ নেতাদের মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।’

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং