স্বাতী হেনস্তাকাণ্ডে নীরবতা ভাঙলেন কেজরিওয়াল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ স্বাতী মালিওয়ালের তথাকথিত হেনস্তাকাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার এক সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আশা করি নিরপেক্ষ তদন্ত হবে এবং সবাই সুবিচার পাবেন।’ বিষয়টি বিচারাধীন বলে বিস্তারিত মন্তব্য করতে চাননি আম আদমি পার্টির সুপ্রিমো।

সম্প্রতি ‘বিজেপি মুখো’ আপের রাজ্যসভা সাংসদ স্বাতী মালিওয়াল অভিযোগ করেন, দলের সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে গিয়ে শারীরিকভাবে হেনস্তার মুখে পড়েছেন তিনি। খোদ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বৈভব কুমার তাঁকে মুখ্যমন্ত্রীর বাসভবনের ভিতরেই মারধর করেছেন। দিল্লি পুলিশের কাছেও অভিযোগ দায়ের করেন তিনি। আর ওই অভিযোগ পেয়েই কোমর কষে আসরে নামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনস্ত দিল্লি পুলিশ। তড়িঘড়ি গ্রেফতার করে অভিযুক্ত বৈভব কুমারকে। ওই ঘটনায় যথেষ্টই অস্বস্তিতে পড়ে আম শীর্ষ নেতৃত্ব।

যদিও অস্বস্তি এড়াতে আপের তরফে দলেরই সাংসদ স্বাতী মালিওয়ালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনা হয়। আপ নেত্রী আতিশী মারলেনা সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন, ‘মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা রক্ষীরা বাধা দেওয়া সত্বেও ওই দিন জোর করে কেজরিওয়ালের বাসভবনে ঢোকার চেষ্টা চালিয়েছেন স্বাতী মালিওয়াল। তাঁর একটাই উদ্দেশ্য ছিল, বিজেপি নেতৃত্বের নির্দেশমতো অরবিন্দ কেজরিওয়ালকে ফাঁসানো। কিন্তু মুখ্যমন্ত্রী ওই সময় বাসভবনে না থাকায় ওই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।’ আপের তরফে সরাসরি অভিযোগ করা হয়, দুর্নীতি মামলায় নিজেকে বাঁচাতে বিজেপির কথা মতো মিথ্যা অভিযোগ তুলেছেন স্বাতী। যদিও গোটা বিতর্ক পর্বেই মুখে কুলুপ এঁটেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন নীরবতা ভেঙেছেন বটে, কিন্তু না তিনি নিজের ব্যক্তিগত সচিব বৈভব কুমারের পাশে দাঁড়িয়েছেন, না দলের সাংসদ স্বাতী মালিওয়ালের। শুধু নিরপেক্ষ তদন্তের কথা বলেছেন।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা