জলে থৈথৈ শিলচরের ক্যানসার হসপিটাল, রাস্তাতেই কেমোথেরাপি

কেমো দেওয়ার পর তাদের আবার হাসপাতালে ফিরিয়ে আনা হচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: বন্যায় গুয়াহাটির অবস্থা যে কতটা খারাপ তা দেশবাসী জেনে গিয়েছে। খারাপ বললে কিছুই বলা হবে না। পরিস্থিতির সঙ্গে সঙ্কটজনক শব্দটা কিছুটা হলেও লাগসই। আর ভারতের এই পার্বত্যরাজ্য থেকে বিকেলে যে খবর এল তা মর্মন্তুদ। কাছার ক্যানসার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি হওয়া রোগীদের কেমোথেরাপি (chemotherapy) চলছে রাস্তার ওপরেই। আর এই কাজ গোপনে নয়, প্রকাশ্যে চলছে দিনের আলোয়।

হাসপাতালের বিভাগীয় প্রধান দর্শননা আর জানিয়েছেন, হাসাপাতালে জল ঢুকে গিয়েছে। ক্যানসারে আক্রান্ত রোগীগের কেমোথেরাপি (chemotherapy) দেওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। রাস্তাঘাট জলের তলায় চলে যাওয়ায় হাসপাতালের প্রয়োজনীয় ওষুধপত্র আনা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। আর এই হাসপাতালে মূলত ক্যানসার রোগীর চিকিৎসা হয়। তাদের কথা ভেবে আমাদের অন্যপথে হাঁটতে হয়েছে। সকলেই জানেন ক্যানসারে আক্রান্তদের কেমো (chemotherapy) দিতে হয়। কিন্তু এখানকার যা পরিস্থিতি তাতে কেমো দেওয়া কোনওভাবেই সম্ভব নয়। তাই, রোগীদের কোনওরকমে হাসপাতাল থেকে বের করে রাস্তায় নিয়ে গিয়ে সেখানে কেমো দেওয়ার পর আবার তাদের হাসপাতালে (Hospital) ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পথেই আমাদের চলতে হবে।

হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, পানীয় জল, খাবার, বিদ্যুৎ পরিষেবা ২৪ ঘণ্টা সচল রাখার জন্য ডিজেল মিলছে না। ফলে, যে কোনও সময় লোডশেডিং হলে হাসপাতাল কর্তৃপক্ষকে হাত গুটিয়ে বসে থাকা ছাড়া আর দ্বিতীয় কোনও রাস্তা নেই।

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?