অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  অসমে ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে বন্যা পরিস্থিতি। টানা প্রবল বৃষ্টির জেরে রাজ্যের অন্তত ১১টি জেলা জলমগ্ন। ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ১০ জন। এর মধ্যে শিবসাগর ও জোরহাট জেলায় ছয় জন, চারাইদেও জেলায় দু’জন এবং কারবি আংলং ও ধেমাজি জেলায় একজন করে মৃত্যুর খবর মিলেছে।

চলতি বছরে অসমে বন্যার কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২। একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় বহু মানুষ ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। বর্তমানে কারবি আংলং, গোলাঘাট, চারাইদেও, কামরূপ, শিবসাগর, জোরহাট, ডিব্রুগড়, নগাঁও, ধেমাজি, হোজাই এবং কামরূপ মহানগর-সহ মোট ১১টি জেলার প্রায় ৬ লক্ষ ৫৩ হাজার মানুষ বন্যার কবলে পড়েছেন। রাজ্যের ৪০টি রাজস্ব এলাকার অন্তর্গত ৯৩৯টি গ্রাম এখনও জলমগ্ন। অবিরাম বৃষ্টির জেরে ব্রহ্মপুত্র-সহ একাধিক নদীর জলস্তর দ্রুত বাড়ছে। ডিসাং নদীর জল নাংলামুড়াঘাটে সর্বোচ্চ বন্যা সীমা ছাড়িয়ে গিয়েছে। পাশাপাশি বুড়িডিহিং, দিখৌ, ধনশিরি এবং কুশিয়ারা নদীর জলও বিপদসীমার উপর দিয়ে বইছে।বন্যা পরিস্থিতির জেরে ৩ লক্ষ ১৩ হাজারের বেশি মানুষ প্রশাসনের তৈরি ৪৮৭টি ত্রাণশিবির ও ত্রাণ বিতরণ কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুনঃ যাত্রীসাথী ট্যাক্সি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, হাওড়ায় বড় সাফল্য এসটিএফের

এছাড়া প্রায় ১ লক্ষ ৩৯ হাজার গবাদি পশুও ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার ও ত্রাণকাজে সেনাবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), দমকল, পুলিশ, বায়ুসেনা এবং স্বেচ্ছাসেবীরা যৌথভাবে কাজ করছে। বুধবার একদিনেই ৮,৪০৯ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বন্যার জেরে অন্তত ৫৩টি রাস্তা এবং ৬টি বাঁধও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী