যাত্রীসাথী ট্যাক্সি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, হাওড়ায় বড় সাফল্য এসটিএফের

Share:

নিজস্ব প্রতিনিধি: নিশ্চিন্দায় এসটিএফের বড়সড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় হাওড়ার নিশ্চিন্দা থানার অভয়নগর এলাকায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) একটি ‘যাত্রীসাথী’ ট্যাক্সিতে তল্লাশি চালায়। সেই অভিযানে উদ্ধার হয় একাধিক পিস্তল, ম্যাগাজিন, কার্তুজ এবং একটি দেশি বন্দুক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডানলপ থেকে একটি যাত্রীসাথী ট্যাক্সি যাচ্ছিল। সন্দেহের ভিত্তিতে গাড়িটিকে আটক করা হয়। এরপর চালককে জিজ্ঞাসাবাদ করে গাড়িতে তল্লাশি চালাতেই অস্ত্রের ভাণ্ডার সামনে আসে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি ৯ এমএম পিস্তল, তিনটি ৭ এমএম পিস্তল, চারটি ম্যাগাজিন, ২৯ রাউন্ড কার্তুজ এবং একটি দেশি বন্দুক। গোটা ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে তদন্তকারীরা। ট্যাক্সিটিও বাজেয়াপ্ত করা হয়েছে। 

জানা গিয়েছে, ট্যাক্সির চালক রাজেশ কানোয়ার। তিনি উত্তর ২৪ পরগনার বরানগরের অশোকগড় এলাকার বাসিন্দা। তাঁকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে তাঁকে সাক্ষী হিসেবেই রাখা হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কীভাবে এত বিপুল পরিমাণ অস্ত্র ট্যাক্সির ভিতরে এল। এসটিএফের অনুমান, এই অস্ত্র অন্য কোথাও পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে কারা এই অস্ত্র ট্যাক্সিতে তুলেছিল বা কোথায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা এখনও স্পষ্ট নয়। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সম্ভাব্য যাত্রীদের সন্ধানেও তল্লাশি শুরু হয়েছে।

আরও পড়ুন: অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু

হাওড়ায় এমন বিপুল অস্ত্র উদ্ধার হওয়ায় নিরাপত্তা সংক্রান্ত নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কোনও নাশকতার পরিকল্পনা ছিল কি না নাকি এটি আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের অংশ সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যেই তদন্ত আরও জোরদার করেছে কলকাতা পুলিশের এসটিএফ।

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ