অসমে বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা শাহের, সাহায্যের আশ্বাস

মুখ্যমন্ত্রীকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অসমে ভয়াবহ বন্যায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। জলের স্তর কমতে শুরু করলেও অসমের ৯টি জেলার চার লাখের বেশি মানুষ বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই আবহে বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজখবর নিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রীকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

দুর্যোগপূর্ণ ও কঠিন পরিস্থিতিতে কেন্দ্রের মোদি সরকার সর্বদা অসমের জনগণের সঙ্গে রয়েছে বলে জানান অমিত শাহ। রবিবার নিজের টুইটার হ্যান্ডেলে অমিত শাহ লিখেছেন, ‘ভারী বৃষ্টির কারণে অসমের কিছু অংশে মানুষ বন্যা পরিস্থিতির মধ্যে রয়েছে। আমি মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মাজির সঙ্গে কথা বলেছি এবং সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছি। এনডিআরএফ’এর দল ইতিমধ্যে ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে এবং পর্যাপ্ত বাহিনী প্রস্তুত রয়েছে।’

অসম বিপর্যয় মোকাবিলা দফতরের (Assam State Disaster Management Authority) তরফে জানানো হয়েছে, বক্সা, বরপেটা, দাররাং, ধুবড়ি, গোয়ালপাড়া, কামরূপ, লখিমপুর, নলবাড়ি এবং উদালগুড়ি জেলায় ৪ লাখ ৭ হাজার ৭০০ এর বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর