অসমে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, বিপর্যস্ত ১.৬ লক্ষের বেশি মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধি: অসমে বন্যা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা বেড়ে ৯৫-এ পৌঁছেছে। প্রবল বৃষ্টি ও নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় রাজ্যের একাধিক জেলা এখনও জলমগ্ন। লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।ডিআরআইএমএস-এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, গ্রামীণ এলাকার পাশাপাশি শহরাঞ্চলেও ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হয়েছে। বুধবার যে ছয়জনের মৃত্যুর খবর মিলেছে, তাঁদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে বন্যার কারণে। বিশ্বনাথ ও শিবসাগর জেলায় দু’জন করে এবং গোলাঘাটে একজনের প্রাণহানি হয়েছে।

জানা গিয়েছে, মরিগাঁও জেলার মায়ং এলাকায় শহুরে বন্যার জেরে একজনের মৃত্যু হয়েছে। উদালগুড়ি জেলা থেকে একজন নিখোঁজ থাকার খবরও মিলেছে। এদিকে গোলাঘাট, লখিমপুর, চরাইদেও, শিবসাগর, বিশ্বনাথ, ধেমাজি, কামরূপ (মেট্রো), জোরহাট, সোনিতপুর, তিনসুকিয়া, নগাঁও, দরং, কার্বি আংলং এবং উদালগুড়ি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলার তালিকায় রয়েছে। সরকারি হিসেব অনুযায়ী, বন্যার জেরে ৫৬৩ টি গ্রামের ১ লক্ষ ৬০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবচেয়ে খারাপ অবস্থা শিবসাগরে, যেখানে ৫৭ হাজারের বেশি মানুষ বন্যার কবলে পড়েছেন। গোলাঘাট ও জোরহাটেও পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বন্যার ধাক্কায় রাজ্যের পরিকাঠামোও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। সাতটি বড় বাঁধ ভেঙে গিয়েছে। এর মধ্যে বিশ্বনাথে পাঁচটি এবং দরং জেলায় দুটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। চরাইদেও জেলায় একটি ইস্পাতের সেতু এবং উদালগুড়ির টাংলা এলাকায় একটি পদচারী সেতুরও ক্ষতি হয়েছে। জলমগ্ন হয়ে রয়েছে প্রায় ১৬,৯৫১ হেক্টর কৃষিজমি। ব্যাপক ক্ষতি হয়েছে গবাদি পশুরও। ৩৫ হাজারের বেশি পশু বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে শিবসাগরেই প্রায় সাড়ে আট হাজার পশু ভেসে যাওয়ার খবর মিলেছে।

আরও পড়ুন: জেলের মধ্যে চাই পিৎজা-নরম বিছানা, দাবি নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত বন্দির

অন্যদিকে, গুয়াহাটি-সহ একাধিক শহরেও জলাবদ্ধতা তীব্র আকার নিয়েছে। কামরূপ, কামরূপ (মেট্রো), মরিগাঁও এবং জোরহাট জেলায় শহুরে বন্যার প্রভাবে শত শত মানুষ সমস্যায় পড়েছেন। কামরূপ (মেট্রো)-র সাতগাঁও ও হাতিগাঁও এলাকা থেকে এসডিআরএফ এবং ডিডিআরএফ যৌথভাবে নৌকা নামিয়ে অন্তত ৮০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছে। জুরিপার ও অনিল নগর এলাকাতেও জল জমে জনজীবন ব্যাহত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার ৪৫ টি ত্রাণ শিবির চালু করেছে। সেখানে বর্তমানে ১২ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। এছাড়া, ৫৯ টি ত্রাণ বিতরণ কেন্দ্রের মাধ্যমে ৩২ হাজারেরও বেশি মানুষের হাতে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া হচ্ছে। দুর্গত এলাকাগুলিতে চাল, ডাল, লবণ এবং পশুখাদ্য পাঠানোর কাজও জোরকদমে চলছে।

বিলাসবহুল জীবনযাপন ও পার্টির খরচ জোগাতে প্রেমিককে নিয়ে পিসিকে খুন বিবাহিত ভাইঝির

জমি-দুর্নীতি মামলায় স্বস্তি মিলল না হাইকোর্টে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্তসহায়ক

আমেরিকায় রক্তাক্ত পারিবারিক সংঘর্ষে নিহত ৩, আহত ১

স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দিন, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

১৫ আগস্ট ভাষণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

প্রেমের ফাঁদে ফেলে তরুণীর সঙ্গে পাশবিক অত্যাচার, গ্রেফতার যুবক

জেলের মধ্যে চাই পিৎজা-নরম বিছানা, দাবি নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত বন্দির

বর্ষার ছুটিতে কলকাতার কাছেই জঙ্গলের ডাক, ঘুরে আসুন দেবড়িগড় অভয়ারণ্য

‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

হাসিনাকে সাংবাদিক বৈঠক করতে দেওয়ায় দিল্লির উপরে তেলেবেগুনে চটেছেন তারেক রহমান

অসমে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, বিপর্যস্ত ১.৬ লক্ষের বেশি মানুষ

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল মালদহ, আগুনে ঝলসে গুরুতর আহত শিশু-সহ ৭

অতিরিক্ত গতির জেরে বড় দুর্ঘটনা! উলুবেড়িয়ায় উল্টে গেল যাত্রীবোঝাই বাস, তারপর…