জেলের মধ্যে চাই পিৎজা-নরম বিছানা, দাবি নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত বন্দির

Share:

নিজস্ব প্রতিনিধি: জেলের মধ্যেই জামাই আদরের দাবি করলেন নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত বন্দি। আরামে ঘুমাতে চাইলেন নরম বিছানা। শুধু তাই নয়  রুটি সবজি বা জেলে দেওয়া খাবার নয়, তাঁকে দিতে হবে পিৎজা ও দামি খাবার। বন্দির এমন দাবি ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে। অভিযুক্তের দাবি শুনে হতবাক জেল কর্তৃপক্ষও।  

ঘটনাটি ঘটেছে নাগপুরে। ১৬ বছর বয়সী দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে নির্ভয় ওরফে আকাশ মাধব পাখরেকে। পুলিশ জানিয়েছে হেফাজতে থাকাকালীন অভিযুক্ত পিৎজা, দামি খাবার, বিছানাপত্র এবং মশা তাড়ানোর স্প্রে দাবি করছে। এমনকি সে লকআপের নোংরা দেওয়াল এবং অস্বাস্থ্যকর শৌচাগার নিয়েও অভিযোগ জানিয়েছে। অভিযুক্তের বয়স ১৯ বছর এবং সে থানের বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা এবং পকসো আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন: ‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার (২ অগস্ট) গভীর রাতে নাগপুরের দিঘোরি এলাকার একটি ভাড়া ফ্ল্যাট থেকে এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার ১৬ বছর বয়সী মেয়েকে উদ্ধার করা হয়েছে। ওই তরুণীকে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে বন্দি করে রাখা হয়েছিল। তাকে বারবার ধর্ষণ করা হয়, ঘটনাটি ভিডিও করা হয় এবং চাবুক দিয়ে পেটানো হয়। ছুরি দিয়েও নাবালিকাকে আঘাত করার অভিযোগ উঠেছে। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি নাবালিকাকে মাদক মেশানো চকোলেট খাইয়েছিল। এরপর সে দীর্ঘ সময় ধরে তাকে যৌন নির্যাতন করে এবং ব্ল্যাকমেল করে। অভিযুক্তের কাছ থেকে নির্যাতিতার অশ্লীল ছবি ও ভিডিও উদ্ধার করা হয়েছে।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার