অসমের মুখ্যমন্ত্রী পদে হিমন্তের উপরেই ভরসা রাখলেন মোদি-শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি: অসমে ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্বশর্মা। আজ, রবিবার অসমের গুয়াহাটিতে এনডিএ-এর পরিষদীয় দলের বৈঠকে হিমন্তকে বিধানসভার দলনেতা হিসাবে নির্বাচিত করা হয়। সেখানেই ঘোষণা করা হয় আগামী ১২ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। হিমন্ত বিশ্বশর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। উপস্থিত থাকবেন, এনডিএ জোটের নেতারাও। এদিন গুয়াহাটিতে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির উপস্থিতিতে অসমের বিধানসভার দলনেতা হিসাবে নির্বাচিত হন হিমন্ত। অসমের মুখ্যমন্ত্রী কে হবেন? তা একপ্রকার নিশ্চিত থাকলেও, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয় নাড্ডা ও নায়েব সিং সাইনিকে। সেই মতো এদিন গুয়াহাটিতে বৈঠক করে হিমন্তের নামেই সিলমোহর দেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা।

আরও পডুন: ‘তোমার নেতৃত্বে তামিলভূমে উন্নতি হোক’, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন কমল, পূজা, প্রকাশেরর

বিধানসভার দলনেতা হিসাবে নির্বাচিত হয়েই প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানান হিমন্ত। তিনি বলেন, ‘মোদিজি আমাদের আশীর্বাদ দিয়েছেন। ওনার আশীর্বাদ ও দেখানো পথেই তৃতীয়বারের জন্য অসমে সরকার গড়তে পেরেছি। ওনাকে ধন্যবাদ জানাই। মানুষ আমাদের কাজ করার জন্য ফের সুযোগ দিয়েছে। আগামী পাঁচ বছর সকলের প্রত্যাশা পূরণ করব আমরা। অসমের রাজ্যপালের সঙ্গে আজই দেখা করব। সরকার গড়ার জন্য তাঁর কাছে দাবি জানাব।’ ১২ মে, মঙ্গলবার গুয়াহাটিতে শপথ নেবেন হিমন্ত বিশ্বশর্মা। এ নিয়ে টানা দু’বার অসমের মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি। ১২৬ আসনের অসম বিধানসভায় বিজেপি ৮২ আসনে জিতেছে। আর এই বিপুল জনাদেশ পাওয়ার পিছনে হিমন্তের অবদান রয়েছে বলে মনে করে বিজেপি নেতৃত্ব। তাই মোদি-শাহ ফের একবার হিমন্তের কাঁধেই অসমের দায়িত্ব দিলেন। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরের পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা