চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভাঙল ১৯ বছরের রেকর্ড,  জানুয়ারিতে ২২ ডিগ্রিতে সিমলা

নিজস্ব প্রতিনিধিঃ জানুয়ারি মাস পড়লেও তেমন ঠাণ্ডা নেই সিমলায়  । সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছে  ২২ ডিগ্রিতে ।  আর তাতেই ভাঙল ১৯ বছরের  রেকর্ড। এরআগে শেষবার ২০০৬ সালে জানুয়ারি মাস এতটা উষ্ণ ছিল সিমলা। সেইবছর ৩০ জানুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

হাওয়া অফিসের তরফে দেওয়া তথ্য অনুসারে , ‘ শুক্রবার হিমাচল প্রদেশের প্রধান হিল স্টেশন টাউনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস । ওই দিন ছিল  শহরে জানুয়ারি মাসের  দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ।‘ অন্যদিকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি মানালিতে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। সেইবছর তাপমাত্রা পৌঁছায় ৭.৫ ডিগ্রি সেলসিয়াসে ।  এরপর ফের চলতি বছর জানুয়ারি মাস এতটা উষ্ণ থাকল সিমলা ।

আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার ও সোমবার হিমাচল প্রদেশে তুষারপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার মধ্য ও উঁচু পার্বত্য অঞ্চলের বিচ্ছিন্ন এলাকায় তুষারপাত ও বৃষ্টিপাত হতে পারে ।  তবে গত  ২৪ ঘণ্টায় রাজ্যের আবহাওয়া শুষ্ক ছিল  । সেইজন্য রাজ্যের বিভিন্ন অংশে সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে  বৃদ্ধি পেয়েছে ।  বেশিরভাগ পাহাড়ি জায়গায়  সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩-৫ ডিগ্রি বেশি ছিল ।  আর তাতেই জানুয়ারি মাসে রেকর্ড গড়ল সিমলা ।  

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ