৫৮ বছর বয়সে সহকারী অধ্যাপক পদে মনোনীত হলেন বিহারের মন্ত্রীমশায়

Share:

নিজস্ব প্রতিনিধি পটনা: অদম্য ইচ্ছাশক্তির কাছে বয়স যে শুধুমাত্র একটা সংখ্যা ফের তা প্রমাণ করলেন বিহারের গ্রামোন্নয়ন মন্ত্রী অশোক চৌধুরী। ৫৮ বছর বয়সে সহকারী অধ্যাপক পদে মনোনীত হয়েছেন। রাজ্য সরকারের বিশেষ অনুমতি নিয়ে একই সঙ্গে মন্ত্রিত্ব ও শিক্ষকতা চালিয়ে যাওয়ার সুযোগও রয়েছে বিহারের রাজনীতিতে ‘দলবদলু’ হিসাবে খ্যাতি পাওয়া অশোক চৌধুরীর। মন্ত্রী কাম শিক্ষকের ভূমিকায় তাঁকে অবতীর্ণ হতে দেখা যাবে বলেই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিশ্বস্ত সহচর হিসাবে পরিচিত বিহারের গ্রামোন্নয়ন মন্ত্রী। বুধবার (২৫ জুন) এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন ‘রাজনীতি ছাড়ছি না। মন্ত্রিত্বের দায়িত্ব সামলানোর পাশাপাশি সহকারী অধ্যাপকের কাজও করব। তবে তাঁর জন্য বেতন নেব না।’

বিহারের দাপুটে কংগ্রেস নেতা মহাবীর চৌধুরীর ছেলে অশোক চৌধুরী বাবার পদাঙ্ক অনুসরণ করেই রাজনীতিতে পা রেখেছিলেন। প্রথমে কংগ্রেসে ছিলেন। পরে মন্ত্রিত্বের লোভে ডিগবাজি খেয়ে নীতীশের সংযুক্ত জনতা দলে নাম লেখান। সহকারী অধ্যাপক হিসাবে নিয়োগ পাওয়ার নেপথ্য কাহিনী তুলে ধরে অশোক জানিয়েছেন ‘রাজনীতিতে থাকলেও পড়াশোনার পাঠ কখনই চোকাননি। বরং সময় বের করে নিয়মিত লেখালেখির কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। বিশেষ করে তফশিলি সম্প্রদায়ের মহিলাদের উত্থান, জীবন যন্ত্রণার কাহিনী ছিল তাঁর লেখার মূল বিষয়। পাঁচ বছর আগে সহকারী অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেখে আবেদন করেছিলেন। কখনই ভাবেননি, যোগ্ প্রার্থী হিসাবে নির্বাচিত হবেন। গতকাল মঙ্গলবারই (২৪ জুন) সহকারী অধ্যাপক হিসাবে নির্বাচিত হওয়ার সুখবর পেয়েছেন।’

৫৮ বছর বয়সে সহকারী অধ্যাপকের চাকরি পেয়ে যথেষ্ট আপ্লুত অশোক। তবে রাজনীতিকে আলবিদা জানাতে চান না। তাঁর কথায়, ‘আমি দুই দশকেরও বেশি সময় ধরে যে রাজনীতিতে আছি, তা ছেড়ে দেওয়ার কোনও প্রশ্নই আসে না। তবে, আমি কোনও বেতন না নিয়েই সহকারী অধ্যাপক হিসেবে আমার কাজ করতে ইচ্ছুক। অনেক রাজনৈতিক নেতাই একই সঙ্গে শিক্ষকতা ও রাজনীতি চালিয়ে যাচ্ছেন। আমিও তাই করার চেষ্টা করব।’

 

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের