অন্ধ্রপ্রদেশের ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত ১৮

দুপুরের খাবারের সময় এই ভয়ানক দুর্ঘটনা ঘটেছে। তবে ভাগ্য ভাল, বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্ধ্রপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লে জেলার রামবিলিতে অবস্থিত একটি কেমিক্যাল তথা ওষুধ তৈরির কারখানার চুল্লিতে ভয়ানক বিস্ফোরণ। যাতে গুরুতর আহত হয়েছেন প্রায় ১৮ জন শ্রমিক। ইতিমধ্যেই তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণটি ঘটেছে, অচ্যুতাপুরম বিশেষ অর্থনৈতিক অঞ্চলে। স্পেশাল ইকোনমিক জোনে ফার্মা ফার্মের প্ল্যান্ট এসসেন্টিয়া কোম্পানিতে বিস্ফোরণটি ঘটেছে। আহতদের চিকিৎসার জন্য এনটিআর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দুপুরের খাবারের সময় এই ভয়ানক দুর্ঘটনা ঘটেছে। তবে ভাগ্য ভাল, বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। ঘটনাস্থলের কয়েকটি ভিজ্যুয়াল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, চুল্লি থেকে ধোঁয়া বেরোচ্ছে, এবং সেই ধোঁয়া আশেপাশের গ্রামগুলোকে গ্রাস করছে। জেলা কালেক্টর এবং পুলিশ সুপার দুর্ঘটনাস্থলে গিয়েছেন। ত্রাণ ও উদ্ধার তৎপরতা চলছে।

বিস্ফোরণটি মারাত্মক হলে গোটা গ্রাম পুড়ে যেতে পারত এবং ভয়ানক আকার ধারণ করতে পারতো। ইতিমধ্যেই আহতদের এনটিআর হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভাঙ্গালাপুদি অনিথা জেলা কালেক্টর এবং এসপিকে বিস্ফোরণস্থল পরিদর্শন করতে এবং আহত শ্রমিকদের উন্নত চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছে।অন্ধ্রপ্রদেশের কারখানাগুলিতে বিস্ফোরণের ঘটনা এই প্রথম নয়। জুলাই মাসে অন্ধ্রপ্রদেশের একটি সিমেন্ট কারখানাতেও ভয়ানক বিস্ফোরণ ঘটেছিল। জুলাই মাসে, অন্ধ্র প্রদেশের এনটিআর জেলায় একটি সিমেন্ট কারখানায় বিস্ফোরণ ঘটে, যাতে ১৬ জন শ্রমিক আহত হয়। আহতদের মধ্যে বেশিরভাগ কর্মচারী ছিলেন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও বিহারের বাসিন্দা। খবরে বলা হয়, বয়লার বিস্ফোরণের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এছাড়াও ২০২৩ সালে, অন্ধ্র প্রদেশের আনাকাপল্লে জেলার অচ্যুতাপুরমে অবস্থিত সাথী ফার্মা কোম্পানিতে একটি বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছিলেন। রাজ্য সরকার এক বিবৃতিতে বলেছিল যে বিস্ফোরণের সময় প্ল্যান্টে ৩৫ জন লোক ছিল এবং তাদের বেশিরভাগই নিরাপদে পালিয়ে যাওয়ায় বেঁচে যান। ফার্মা কোম্পানির ‘সলভেন্ট প্ল্যান্টে’ দ্রাবক ভর্তি করার সময় বিস্ফোরণ ঘটে।

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা