সংসদে ধাক্কাধাক্কি কাণ্ডে রাহুলের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের বিজেপি’র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আম্বেদকর ইস্যুতে সংসদ চত্বরে বিজেপি ও কংগ্রেস সাংসদদের ধাক্কাধাক্কির মামলা গড়াল থানায়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালেই দলের দুই সাংসদকে খুনের চেষ্টার অভিযোগ এনে বিরোধী দলনেতা রাহুল গান্ধির বিরুদ্ধে সংসদ মার্গ থানায় বিজেপির তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। অনুরাগ ঠাকুরের নেতৃত্বে বিজেপির বেশ কয়েকজন সাংসদ সংসদ মার্গ থানায় গিয়ে রাহুলের নামে অভিযোগ জমা দিয়েছেন। ওই অভিযোগকে এফআইআর হিসাবে গণ্য করে দ্রুত বিরোধী দলনেতাকে গ্রেফতারেরও দাবি জানানো হয়েছে। বিজেপি সাংসদদের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ তুলে সংসদ মার্গ থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছে কংগ্রেসও। বিজেপির দায়ের করা অভিযোগের ভিত্তিতে রাহুল গান্ধিকে গ্রেফতার করার অনুমতি চেয়ে দিল্লি পুলিশের শীর্ষ কর্তাদের কাছে বার্তা পাঠিয়েছেন সংসদ মার্গ থানার আইসি।

গত দু’দিন ধরেই সংবিধান প্রণেতা বিআর আম্বেদকরকে নিয়ে শাসক বিজেপির সঙ্গে বিরোধীদের শিবিরের তরজা শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সংবিধান প্রেণেতা বাবা সাহেব আম্বেদকরকে অবমাননার অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি থেকে শুরু করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শাসক ও বিরোধী শিবিরের মধ্যে সঙ্ঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছয় এদিন সকালে। সংসদে শাসক ও বিরোধী দলের সাংসদদের মধ্যে ধাক্কাধাক্কির শুরু হয়। বিজেপির অভিযোগ, এই ধাক্কাধাক্কির সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধির ধাক্কার জেরে মাথা ফাটে দলীয় সাংসদ প্রতাপ ষড়ঙ্গীর। এছাড়াও, আহত হন আর এক বিজেপি সাংসদ মুকেশ রাজপুত। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধাক্কাধাক্কির অভিযোগ উঠেছে খোদ বিরোধী দলনেতা রাহুল গান্ধির বিরুদ্ধে। যদিও সংসদে ঢোকার সময় পাল্টা তাঁদের রাস্তা আটকানো হচ্ছিল বলেই দাবি করেছেন বিরোধী দলনেতা।

সংসদ চত্বরে শাসক ও বিরোধী শিবিরের সাংসদদের ধাক্কাধাক্কির ঘটনা কার্যত নজিরবিহীন। দলীয় সাংসদদের আহত হওয়ার ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ানোর পাশাপাশি রাহুলের বিরুদ্ধে সংসদ মার্গ থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। অভিযোগে বিরোধী দলনেতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৯  (হত্যার চেষ্টা), ১১৫ (ইচ্ছাকৃতভাবে আঘাত করা), ১১৭ (ইচ্ছাকৃতভাবে গভীর আঘাতের চেষ্টা), ৩৫১ (হুমকি) ও ১২৫ (অন্যের নিরাপত্তা বিঘ্নিত করা) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর