রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ধৃতদের হয়ে লড়বেন না কোনও আইনজীবী

Share:

নিজস্ব প্রতিনিধি, অযোধ্যা: রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে। চাঁদা চুরি কাণ্ডে ধৃতদের হয়ে কোনও আইনজীবী লড়বেন না বলে আজ সোমবার (২৯ জুন) ফৈজাবাদ বার অ্যাসোসিয়েশনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি কোনও আইনজীবী সিদ্ধান্ত অমান্য করে অভিযুক্তদের বাঁচাতে আদালতে দাঁড়ালে পাঁচ লক্ষ টাকা জরিমানা দিতে হবেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে চুরির ঘটনায় নাম জড়ানো রাম মন্দিরের ট্রাস্টি বোর্ডের প্রাক্তন প্রধান চম্পত রায়, সদস্য অনিল মিশ্র ও গোপাল রায়কে অযোধ্যা ছাড়ার জন্য সময়সীমাও বেঁধে দিয়েছেন আইনজীবীরা। আগামী তিন দিনের মধ্যে তিনজন আযোধ্যা থেকে চলে না গেলে রাম জন্মভূমিকে অচল করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

দীর্ঘ ২১ বছর বাদে রাম মন্দির সংক্রান্ত মামলায় অভিযুক্তদের হয়ে আদালতে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন ফৈজাবাদ আদালতের আইনজীবীরা। ২০০৫ সালে অস্থায়ী রাম মন্দিরে হামলায় জড়িত সন্ত্রাসবাদীদের হয়ে কোনও আইনজীবী দাঁড়াননি। রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে অভিযুক্তদের নিয়েও একই ধরনের সিদ্ধান্ত নিল ফৈজাবাদ বার অ্যাসোসিয়েশন। এক আইনজীবীর কথায়, ‘২০০৫ সালের সন্ত্রাসবাদী হামলা যেমন আমাদের ভাবাবেগে আঘাত হেনেছিল, তেমনই রাম মন্দিরে ভক্তদের দেওয়া অনুদান চুরির ঘটনাও আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে। তাই অপরাধীদের কোনও রকম ক্ষমা নয়।’

উল্লেখ্য, গত ৭ জুন প্রথমে রাম মন্দিরে ভক্তদের দেওয়া অনুদানের অর্থ ও গয়না লোপাটের খবর প্রথম প্রকাশ্যে আসে। প্রথমে ওই খবরকে ভিত্তিহীন বলে জানানো হয় ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর তরফে। পরে চাপে পড়ে বিশেষ তদন্তকারী দল গঠন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই বিশেষ তদন্তকারী দলের রিপোর্টের প্রেক্ষিতে গত বৃহস্পতিবারই চাঁদা চুরি কাণ্ডে আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয় ওই আটজনকে। ধৃতরা হলেন  রামশঙ্কর যাদব ওরফে টিন্নু, লবকুশ মিশ্র, অনুকল্প মিশ্র, অবিনাশ শুক্ল, মণীশকুমার যাদব, করুণেশ পাণ্ডে, রমাশঙ্কর মিশ্র এবং সুভাষ শ্রীবাস্তব। তাঁদের কয়েক জনের ঠিকানা থেকে ‘হিসাব-বহির্ভূত’ ৮০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। ধৃতদের একাংশের সঙ্গে ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর সাধারণ সম্পাদক চম্পত রায় ও অন্যতম ট্রাস্টি অনিল মিশ্রের ‘যোগাযোগ’ এর অভিযোগ উঠেছে।

ওই দিন রাতেই ইস্তফা দেওয়ার জন্য চম্পত রায়কে নির্দেশ দেন সঙ্ঘ ও বিশ্ব হিন্দু পরিষদের শীর্ষ পদাধিকারীরা। সারা রাত ধরে তাঁদের বোঝানোর চেষ্টা করেন ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’ -এর সাধারণ সম্পাদক। কিন্তু তাতে লাভ হয়নি। আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদের শীর্ষ পদাধিকারীরা পাশে নেই বুঝতে পেরে শুক্রবার (২৬ জুন) সকাল ১১টা নাগাদ ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর অধ্যক্ষ মহন্ত নৃত্যগোপাল দাসের কাছে ইস্তফা জমা দেন চম্পত রায় ও অনিল মিশ্র। রাম মন্দিরের অনুদান চুরি কাণ্ড নিয়ে যিনি প্রথম সরব হয়েছিলেন সেই বিজেপি নেতা রজনীশ সিংহ দাবি করেছেন, ‘পদত্যাগ করলেও পার পাবেন না চম্পত রায় ও অনিল মিশ্র। দুজনকেই জেলে যেতে হবে।’

পুজো মণ্ডপে এলইডি বিজ্ঞাপনে চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ পুজো উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক