Honor killing: প্রেমিকের সঙ্গে বিয়ের জেদ, মেয়ের গলা টিপে খুন! দেহ পুড়িয়ে অস্থি বিসর্জন বাবার

অন্য ধর্মের ছেলেকে বিয়ের জন্যে জেদ করায় মেয়েকে শ্বাসরোধ করে খুন করল তাঁরই পরিবারের লোকজন। শুধু তাই নয়, প্রমাণ লোপাটের জন্যে মেয়েটির দেহ পুড়িয়ে দিল তাঁরা

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! অন্য গোত্রের ছেলেকে বিয়ের জন্যে জেদ করায় মেয়েকে শ্বাসরোধ করে খুন করল তাঁরই পরিবারের লোকজন। শুধু তাই নয়, প্রমাণ লোপাটের জন্যে মেয়েটির দেহ পুড়িয়ে দিল তাঁরা। সম্প্রতি এই অমানবিক ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের বাগপত জেলার বারোট থানার অন্তর্গত একটি গ্রামে। এই ঘটনায় ইতিমধ্যেই মেয়েটির বাবা-মা, ভাই, খুড়তুতো বোনকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ দুই অভিযুক্তকে এখন হেফাজতে নিয়েছে। একই সঙ্গে নিহতের প্রেমিক এখন দাবি করছেন, তাঁরও মৃত্যুর হুমকি রয়েছে। তিনি পুলিশের কাছে সুরক্ষা দাবি করেছেন।

জানা গিয়েছে, নিহত মেয়েটির নাম ছিল শিবানি। তাঁর প্রেমিকের নাম অঙ্কিত, প্রথমে তাঁরা বন্ধু ছিলেন। তবে এই বন্ধুত্ব কবে যে, প্রেমে পরিণত হয়েছিল তা কেউই জানতে পারেনি। কিন্তু মেয়েটির পরিবারের সদস্যরা যখন বিষয়টি জানতে পারে। তখন তাঁরা তাদের সম্পর্কের কথা খোলাখুলিভাবে জানিয়ে দেন। এবং স্পষ্ট বলেন, “আমরা বিয়ে করতে চাই, আমরা আমাদের ইচ্ছামতো জীবনযাপন করতে চাই।” কিন্তু দুর্ভাগ্যবশত তাঁদের প্রেম গ্রাম, সমাজ, বর্ণ এবং সম্প্রদায়ের ঠিকাদার, কেউই হজম করতে পারেনি। কিন্তু শিবানি অঙ্কিতকে বিয়ের জন্যে মরিয়া হয়ে উঠেছিল। আর পরিবার তখনই তাঁকে শ্বাসরোধ করে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। জানা যায়, মধ্যরাতে, যখন সবাই ঘুমাচ্ছিল, তখনই তাঁর বাবা এবং পরিবারের বাকি সদস্যরা শিবানিকে শ্বাসরোধ করে হত্যা করে। শুধু তাই নয়, একই রাতে তার দেহও পুড়িয়ে দেয়। এবং তাঁর হাড় এবং ছাই যমুনা নদীতে ফেলে দিয়ে আসে। যাতে কোনও প্রমাণ না থাকে। শিবানির প্রেমিক অঙ্কিত বিষয়টি টের পেয়ে ১১২ নম্বরে ফোন করে পুলিশকে শিবানির হত্যাকান্ডের বিষয়ে জানান।

তিনি জানান যে, ‘ওরা আমার শিবানিকে হত্যা করেছে এবং এখন আমার পরিবার এবং আমার জীবনও ঝুঁকির মধ্যে রয়েছে। মৃত্যুর আগে শিবানি আমাকে একটি চিঠি লিখে বলে গিয়েছে যে, তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে, যেখানে তার বাবা এবং ভাই সহ অনেকের কথা উল্লেখ করেছিলেন। শিবানি এবং আমি দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলাম। কিন্তু শিবানি ছিলেন কাশ্যপ সম্প্রদায়ের মানুষ। আমি প্রজাপতি সম্প্রদায়ের মানুষ, তাই শিবানির পরিবার আমাদের সম্পর্ক মেনে নিতে পারেনি। কিন্তু শিবানি কেবল আমার সঙ্গেই থাকতে চেয়েছিল। শিবানি আমার প্রতিবেশী ছিল। আমরা বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু তার পরিবার জানতে পেরে তাঁকে হত্যা করে পুড়িয়ে দেয়। এখন আমার জীবনও ঝুঁকির মধ্যে রয়েছে।’ বিষয়টি বুধবার টের পেয়েছিলেন অঙ্কতি। যখন শিবানির ফোন বন্ধ ছিল। তখনই তিনি পুলিশের সম্পূর্ণ বিষয়টি জানান। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর বাবা-মা ভাইকে আটক করেছেন। এই ঘটনায় এখন চাঞ্চল্যের পরিস্থিতির সৃষ্টি হয়েছে ওই গ্রামে।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের